শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৬ ।। ১৩ ফাল্গুন ১৪৩২ ।। ১০ রমজান ১৪৪৭

শিরোনাম :
চট্টগ্রামে বিএসটিআই ও র‌্যাবের যৌথ অভিযান: ৪ প্রতিষ্ঠানকে জরিমানা ‘সরকার বিদ্যুতের ট্যারিফ স্থিতিশীল রাখতে একাধিক পদক্ষেপ বাস্তবায়ন করছে’  ‘নবীন কর্মকর্তারা মাঠমুখী হয়ে কাজ করলে আর্থ-সামাজিক উন্নয়ন নিশ্চিত হবে’ গণভোটের ফলাফলে সংশোধনী এনেছে ইসি  ‘সরকারি কর্মকর্তারা সঠিক সময়ে অফিসে না আসলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে’ জামালপুরে ভোক্তা অধিকারের অভিযান: জরিমানা ২০ হাজার  বিশ্বে সন্ত্রাসবাদের কোনো স্থান নেই: নরেন্দ্র মোদী স্বাস্থখাতে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে: প্রতিমন্ত্রী নতুন মন্ত্রী–প্রতিমন্ত্রীদের বাসা বরাদ্দ চূড়ান্ত, কে কোথায় পেলেন রোজায় পানি শূণ্যতা পূরণ করবে যে ৫টি ফল

শত্রুদের বিরুদ্ধে রক্তক্ষয়ী যুদ্ধে প্রস্তুত চীন: শি জিনপিং

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: চীনা প্রেসিডেন্ট শি জিনপিং দ্বিতীয়বার নির্বাচিত হওয়ার পর মঙ্গলবার এক জ্বালাময়ী ভাষণ দিয়েছেন। দেশটিতে বিভাজন সৃষ্টির বিরুদ্ধে হুশিয়ারি উচ্চারণ করে তিনি বলেন, বিশ্বে নিজের ন্যায়সঙ্গত স্থান ধরে রাখতে শত্রুদের বিরুদ্ধে রক্তক্ষয়ী লড়াইয়ে প্রস্তুত রয়েছে চীন।

ন্যাশনাল পিপলস কংগ্রেসের বার্ষিক অধিবেশনের সমাপনীতে তিনি এসব কথা বলেন।

শীর্ষ পর্যায়ের মার্কিন কর্মকর্তাদের তাইওয়ান সফরের অনুমতি দিয়ে ডোনাল্ড ট্রাম্প নতুন নীতিতে সই করার পর দিন দেয়া ভাষণে শি বলেন, বেইজিং যে কোনো মূল্যে তার ‘এক চীন নীতি’ রক্ষা করে চলবে।

‘এক চীন নীতি’ বলতে বোঝাচ্ছে- স্বশাসিত দ্বীপরাষ্ট্র তাইওয়াইন চীনের সঙ্গে পুনর্মিলনের অপেক্ষায় রয়েছে।

গ্রেট হলে প্রায় তিন হাজার প্রতিনিধির সামনে দেয়া ভাষণে চীনা প্রেসিডেন্ট বলেন, দেশকে আলাদা করতে সব ধরনের ষড়যন্ত্র ও কর্মকা- ব্যর্থ করে দেয়া হবে। জনগণ সব ধরনের ষড়যন্ত্রের নিন্দা জানাবে এবং ইতিহাস তাদের শাস্তি দেবে।

চীনা উন্নয়ন প্রকল্প নিয়ে উদ্বেগ দূর করতে তিনি বলেন, চীন কোনো দেশের জন্য হুমকি হয়ে দেখা দেবে না। যারা অন্যকে হুমকি দিতে অভ্যস্ত, তারা সবাইকে হুমকি হিসেবে মনে করে।

সূত্র: এএফপি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ