শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৬ ।। ১৩ ফাল্গুন ১৪৩২ ।। ১০ রমজান ১৪৪৭

শিরোনাম :
চট্টগ্রামে বিএসটিআই ও র‌্যাবের যৌথ অভিযান: ৪ প্রতিষ্ঠানকে জরিমানা ‘সরকার বিদ্যুতের ট্যারিফ স্থিতিশীল রাখতে একাধিক পদক্ষেপ বাস্তবায়ন করছে’  ‘নবীন কর্মকর্তারা মাঠমুখী হয়ে কাজ করলে আর্থ-সামাজিক উন্নয়ন নিশ্চিত হবে’ গণভোটের ফলাফলে সংশোধনী এনেছে ইসি  ‘সরকারি কর্মকর্তারা সঠিক সময়ে অফিসে না আসলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে’ জামালপুরে ভোক্তা অধিকারের অভিযান: জরিমানা ২০ হাজার  বিশ্বে সন্ত্রাসবাদের কোনো স্থান নেই: নরেন্দ্র মোদী স্বাস্থখাতে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে: প্রতিমন্ত্রী নতুন মন্ত্রী–প্রতিমন্ত্রীদের বাসা বরাদ্দ চূড়ান্ত, কে কোথায় পেলেন রোজায় পানি শূণ্যতা পূরণ করবে যে ৫টি ফল

উপ-নির্বাচনে ভরাডুবির পর যোগি আদিত্যনাথের নয়া কৌশল!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ক্ষমতার এক বছর পূর্ণ হওয়ার উপলক্ষ্যে নতুন ঘুষ-বিরোধী পোর্টাল চালু করলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। কৌশল হিসেবে তিনি এ ঘোষণাও দিয়েছেন যে খুব শীঘ্রই রাজ্য সরকারের বিভিন্ন দফতরে প্রায় ৪ লক্ষ কর্মীনিয়োগ হবে।

সদ্য ফল প্রকাশিত হওয়া রাজ্যের ২টি লোকসভা কেন্দ্রের উপ-নির্বাচনে ভরাডুবি হয়েছে বিজেপির। দুটি কেন্দ্রেই হারের মুখ দেখতে হয়েছে গেরুয়া শিবিরকে। আর কেন্দ্র দুটি হল মুখমন্ত্রী যোগী আদিত্যনাথ ও উপ-মুখ্যমন্ত্রী কেশব মৌর্যর খালি করা আসন।

ফলে, চাপ যে বাড়ছিল যা ভালই টের পাচ্ছিলেন যোগী আদিত্যনাথ প্রশাসন। তাই, মানুষের মনে তৈরি হওয়া ক্ষোভ প্রশমণ করতে এবং একইসঙ্গে বিরোধী শিবিরকে ছত্রভঙ্গ করতে উদ্যোগী হলেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। আর সেই লক্ষ্যেই, একদিকে যেমন দুর্নীতি-রোধ পোর্টাল চালু করা হল, তেমনই রাজ্যের যুবকদের জন্য সরকারি চাকরির ডালি নিয়ে এলেন তিনি।

এদিন রাজ্যপাল রাম নায়েক ও মন্ত্রিসভার সদস্যদের উপস্থিতিতে লোকভবনে এই পোর্টালের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, এই পোর্টালের ফলে, যে কোনও শ্রেণির আধিকারিক, যিনি দুর্নীতিতে যুক্ত বা তাতে মদত দিচ্ছেন, ছাড় পাবেন না। তিনি যোগ করেন, অভিযোগের স্বপক্ষে কোনও ছবি বা ভিডিও পোস্ট করলে, দ্রুত ব্যবস্থাগ্রহণ করা হবে।

এইচজে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ