শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৬ ।। ১৩ ফাল্গুন ১৪৩২ ।। ১০ রমজান ১৪৪৭

শিরোনাম :
চট্টগ্রামে বিএসটিআই ও র‌্যাবের যৌথ অভিযান: ৪ প্রতিষ্ঠানকে জরিমানা ‘সরকার বিদ্যুতের ট্যারিফ স্থিতিশীল রাখতে একাধিক পদক্ষেপ বাস্তবায়ন করছে’  ‘নবীন কর্মকর্তারা মাঠমুখী হয়ে কাজ করলে আর্থ-সামাজিক উন্নয়ন নিশ্চিত হবে’ গণভোটের ফলাফলে সংশোধনী এনেছে ইসি  ‘সরকারি কর্মকর্তারা সঠিক সময়ে অফিসে না আসলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে’ জামালপুরে ভোক্তা অধিকারের অভিযান: জরিমানা ২০ হাজার  বিশ্বে সন্ত্রাসবাদের কোনো স্থান নেই: নরেন্দ্র মোদী স্বাস্থখাতে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে: প্রতিমন্ত্রী নতুন মন্ত্রী–প্রতিমন্ত্রীদের বাসা বরাদ্দ চূড়ান্ত, কে কোথায় পেলেন রোজায় পানি শূণ্যতা পূরণ করবে যে ৫টি ফল

বিন লাদেনকে নিয়ে এতদিনের গালগল্প ফাঁস করে দিল এবোটাবাদে হামলাকারী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

হাওলাদার জহিরুল ইসলাম: বিশ্বব্যাপী আলোচিত ব্যক্তিত্ব, আল কায়েদার প্রতিষ্ঠাতা উসামা বিন লাদেনকে গুলি চালানো মার্কিন সেনা রবার্ট ওনেইল দাবি করেছেন, উসামা বিন লাদেনের মৃত্যুর পর যেসব ছবি প্রকাশ করা হয়েছে তা আসল ছবি ছিলো না।

তিনি বলেন, তাকে হত্যার অনেক ছবি ছড়ানো হয়েছে যা মূলত বানোনো।

আমেরিকার একটি দৈনিকে সাক্ষাতকার দেয়ার সময় রবার্ট বলেছেন, ২০১১ সালের ১১ মে পাকিস্তানের এবোটাবাদে আমেরিকার বহু কাঙ্খিত ব্যক্তি আফগানিস্তানে লড়াইয়ের নেতৃত্ব দানকারী ও আল কায়েদা প্রধান উসামা বিন লাদেনের মৃত্যুর পর যে ছবি প্রকাশ করা হয়েছে তা মূল ছবি নয়। বরং এগুলো ছিলো বানানো ছবি।

তিনি বলেন, পেন্টাগনের উচিৎ বিন লাদেনের আসল ছবি প্রকাশ করে পৃথিবীবাসীর বিভ্রন্তি দূর করা । সেই বিখ্যাত অভিযান নিয়ে লেখা আমার লিখিত বইয়ে এ বিষয়টি তখন উল্লেখ করিনি। তাই এখন সাক্ষাতকারে এটা বলছি।

তিনি দাবি করে বলেছেন, আমি তার দিকে গুলি চালালে তার মাথা দ্বিখণ্ডিত হয়ে যায়। এর পর পরই বিশেষ ক্যামেরা দিয়ে তার ২০টি ছবি তোলা হয়। কিন্তু পেন্টগণ সে আসল ছবি গণমাধ্যমে প্রকাশ করেনি।

আপনার কপির অর্ডার দিয়েছেন তো?

রবার্ট বলেন, অভিযানের সময় বিন লাদেন মোটেও ভীত ছিলেন না। তিনি স্বাভাবিক ও শান্ত ছিলেন।

বিন লাদেনকে নিয়ে এতদিন ধরে অনেক কিছুই বানিয়ে বানিয়ে বলা হয়েছে বলেও তিনি বলেন। মৃত্যুর সময় কেমন ছিল তার অবস্থা সেসব তুলে ধরা হয় ভুলভাল করে। কিন্তু রবার্ট ওনেইল স্বীকার করলেন বিন লাদেনের আসল কাহিনী পেন্টাগরণ এখনও গোপন করছে।

সূত্র: ডেইলি কুদরত


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ