শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৬ ।। ১৩ ফাল্গুন ১৪৩২ ।। ১০ রমজান ১৪৪৭

শিরোনাম :
চট্টগ্রামে বিএসটিআই ও র‌্যাবের যৌথ অভিযান: ৪ প্রতিষ্ঠানকে জরিমানা ‘সরকার বিদ্যুতের ট্যারিফ স্থিতিশীল রাখতে একাধিক পদক্ষেপ বাস্তবায়ন করছে’  ‘নবীন কর্মকর্তারা মাঠমুখী হয়ে কাজ করলে আর্থ-সামাজিক উন্নয়ন নিশ্চিত হবে’ গণভোটের ফলাফলে সংশোধনী এনেছে ইসি  ‘সরকারি কর্মকর্তারা সঠিক সময়ে অফিসে না আসলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে’ জামালপুরে ভোক্তা অধিকারের অভিযান: জরিমানা ২০ হাজার  বিশ্বে সন্ত্রাসবাদের কোনো স্থান নেই: নরেন্দ্র মোদী স্বাস্থখাতে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে: প্রতিমন্ত্রী নতুন মন্ত্রী–প্রতিমন্ত্রীদের বাসা বরাদ্দ চূড়ান্ত, কে কোথায় পেলেন রোজায় পানি শূণ্যতা পূরণ করবে যে ৫টি ফল

নওয়াজের কাঁধে জুতা; ৩ জনের ১৪ দিনের রিমান্ড

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম
আন্তর্জাতিক ডেস্ক

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফকে জুতা ছুড়ে মারার ঘটনায় গ্রেফতারকৃত ৩ জনকে ১৪ দিনের জুডিশিয়াল রিমান্ড দিয়েছে লাহোরের স্থানীয় আদালত।  খবর ডন নিউজ-এর।

গত রোববার লাহোরের জামিয়া নামিয়ায় মুফতি মুহম্মদ হুসেইন নায়িমির মৃত্যুবার্ষীকিতে বক্তব্য দিতে মঞ্চে যাওয়ার সময় পাকিস্তানের এই ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীকে লক্ষ্য করে  জুতা ছুড়ে মারার ঘটনায় পুলিশ তিনজনকে গ্রেফতার করে।

এই ঘটনায়, গ্রেফতারকৃত আসামী আব্দুল গফুর, মনজুর হুসাইন, মোহাম্মাদ সাজিদকে  ১৪ দিনের জুডিশিয়াল রিমান্ড দিয়ে জেলে পাঠিয়েছে আদালত।

উল্লেখ্য, লাহোরের জামিয়া নামিয়ায় মুফতি মুহম্মদ হুসেইন নায়িমির মৃত্যুবার্ষীকিতে বক্তৃতা দেওয়ার জন্য  নওয়াজ শরীফ মঞ্চের কাছে যেতেই দুই ছাত্র তার সামনে গিয়ে দাঁড়ায় এবং ‘লাব্বায়েক ইয়া রাসুলাল্লাহ’ স্লোগান দেয়। এসময় একজন নওয়াজ শরীফের ওপর জুতা ছুড়ে মারে।

এ সময় নিরাপত্তারক্ষীরা ঘটনাস্থলেই দুই ছাত্রকে মারধর করে পুলিশের হাতে তুলে দেয়। পুলিশ জানিয়েছে, জুতা নিক্ষেপকারী ওই বিশ্ববিদ্যালয়েরই সাবেক ছাত্র। তার নাম আবদুল গফুর। তার সঙ্গীর নাম সাঈদ।  এই ঘটনার পর অবশ্য শরিফ তার কর্মসূচি বন্ধ করেননি। সংক্ষিপ্ত ভাষণের পর সভাস্থল ছেড়ে চলে যান।

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ