শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৬ ।। ১৩ ফাল্গুন ১৪৩২ ।। ১০ রমজান ১৪৪৭

শিরোনাম :
চট্টগ্রামে বিএসটিআই ও র‌্যাবের যৌথ অভিযান: ৪ প্রতিষ্ঠানকে জরিমানা ‘সরকার বিদ্যুতের ট্যারিফ স্থিতিশীল রাখতে একাধিক পদক্ষেপ বাস্তবায়ন করছে’  ‘নবীন কর্মকর্তারা মাঠমুখী হয়ে কাজ করলে আর্থ-সামাজিক উন্নয়ন নিশ্চিত হবে’ গণভোটের ফলাফলে সংশোধনী এনেছে ইসি  ‘সরকারি কর্মকর্তারা সঠিক সময়ে অফিসে না আসলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে’ জামালপুরে ভোক্তা অধিকারের অভিযান: জরিমানা ২০ হাজার  বিশ্বে সন্ত্রাসবাদের কোনো স্থান নেই: নরেন্দ্র মোদী স্বাস্থখাতে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে: প্রতিমন্ত্রী নতুন মন্ত্রী–প্রতিমন্ত্রীদের বাসা বরাদ্দ চূড়ান্ত, কে কোথায় পেলেন রোজায় পানি শূণ্যতা পূরণ করবে যে ৫টি ফল

তৃতীয় বিশ্বযুদ্ধের জন্য প্রস্তুত হতে হবে : এরদোয়ান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম :  তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেপ এরদোয়ান সিরিয়া নিয়ে সতর্ক করে বলেন, ‘আমাদের তৃতীয় বিশ্বযুদ্ধের জন্য প্রস্তুত হতে হবে। সম্ভাব্য সব কিছুর জন্য আমাদের অবশ্যই প্রস্তুত থাকা উচিত।’ তিনি তুর্কি জনগণকে সবকিছুর জন্য প্রস্তুত হওয়ার জন্য আহ্বান জানান।

বৃহস্পতিবার রাজধানী আঙ্কারায় একটি হেলথ ইভেন্টে বক্তৃতাকালে এরদোগান তৃতীয় বিশ্বযুদ্ধের এই ইঙ্গিত দেন।

রাশিয়া ও ইরানের বিরুদ্ধে পরিচালিত করতেই সিরিয়ার মার্কিন সামরিক ঘাঁটি প্রতিষ্ঠা করা হয়েছে বলে মন্তব্য করে তিনি বলেন , ‘সিরিয়ায় কেন মার্কিন সামরিক ঘাঁটির প্রয়োজন রয়েছে- তা নিয়ে নানা প্রশ্নের জন্ম দিচ্ছে এবং ঘাঁটিগুলো রাশিয়া ও ইরানের বিরুদ্ধে পরিচালিত করতেই নির্মাণ করা হয়েছে বলে মনে হচ্ছে।’

এটি তৃতীয় বিশ্ব যুদ্ধের একটি কারণ হতে পারে বলে সতর্ক করেন তিনি।

বর্তমানে সিরিয়ায় প্রায় ২০টি মার্কিন সামরিক ঘাঁটি রয়েছে বলে তুর্কি রাষ্ট্রের প্রধান তার বক্তৃতায় উল্লেখ করেন।

এই অঞ্চলে তুরস্ক, রাশিয়া ও ইরানের সামরিক বাহিনী অবস্থানের কারণে মার্কিন এই ঘাঁটিগুলো সর্বাত্মক দ্বন্দ্বের সৃষ্টি করতে পারে বলে সতর্ক করে দেন এরদোয়ান।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ