বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩১ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

হোয়াইট হাউজের বৈঠক বর্জন ফিলিস্তিনের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: গাজা উপত্যকার চলমান পরিস্থিতি পর্যালোচনার জন্য হোয়াইট হাউজে আয়োজিত বৈঠক বয়কট করেছে ফিলিস্তিনি স্বশাসন কর্তৃপক্ষ। গতকাল মঙ্গলবার অনুষ্ঠিত ওই বৈঠকে মার্কিন কর্মকর্তাদের পাশাপাশি ইহুদিবাদী ইসরাইল ও সৌদি আরব উপস্থিত ছিল।

গত ৬ ডিসেম্বর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পবিত্র বায়তুল মুকাদ্দাস শহরকে ইহুদিবাদী ইসরাইলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেয়ার পর প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের নেতৃত্বাধীন ফিলিস্তিনি স্বশাসন কর্তৃপক্ষ আমেরিকার ওপর ক্ষুব্ধ হয়েছে। তারই অংশ হিসেবে তারা এ বৈঠক বয়কট করেছে বলে মনে করা হচ্ছে।

হোয়াইট হাউজ এই প্রথম এ ধরনের বৈঠকের আয়োজন করল। বৈঠকে ইসরাইল ও সৌদি আরব ছাড়াও সংযুক্ত আরব আমিরাত, মিশর, বাহরাইন, ওমান, কাতার, জর্দান, কানাডা এবং ইউরোপের কয়েকটি দেশসহ ১৭টি দেশের প্রতিনিধি উপস্থিত ছিলেন।

২০ লাখ জন-অধ্যুষিত গাজা উপত্যকা ২০০৭ সাল থেকে ইহুদিবাদী ইসরাইলের কঠোর অবরোধের মধ্যে রয়েছে এবং সেখানে অনেকটা মানবিক বিপর্যয় দেখা দিয়েছে। ওই অবরোধের পর ইসরাইল গাজার ওপর অন্তত দুবার বড় রকমের যুদ্ধ চাপিয়ে দিয়েছে।

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ