বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩১ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

নওয়াজ শরিফের পর এবার ইমরান খানকে জুতা নিক্ষেপ (ভিডিও)

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম: নওয়াজের পর এবার ই্মরান খানকে জুতা নিক্ষেপের ঘটনা ঘটেছে পাকিস্তানে।

পাকিস্তানের গুজরাটে সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফকে জুতা নিক্ষেপ করার একদিন পর একই ঘটনার শিকার হলেন তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রধান ও সাবেক ক্রিকেটার ইমরান খান।

পাকিস্তানের উত্তর-পূর্বাঞ্চলীয় শহর গুজরাটে মঙ্গলবার রাতে দলীয় একটি র‌্যালিতে অংশগ্রহণের পর বক্তব্য প্রদানের সময় এ জুতা নিক্ষেপের এ বিব্রতকর ঘটনা ঘটে।

র‌্যালি শেষে একটি গাড়িতে দাঁড়িয়ে বক্তব্য রাখছিলেন ইমরান খান। বক্তব্যের শেষ দিকে জনতার ভিড় থেকে তাকে লক্ষ্য করে একটি জুতা নিক্ষেপ করা হয়। তবে জুতাটি তার গায়ে না লেগে পাশে দাঁড়ানো পিটিআই দলের আরেক নেতা আলিম খানের বুকে লাগে। এর পর ইমরান খান মুহূর্তের মধ্যে স্থান ত্যাগ করেন। এ সংবাদ দিয়েছে দ্য এক্সপ্রেস ট্রিবিউন।

ঘটনার পরই জনগণ সঙ্গে সঙ্গে জুতা নিক্ষেপকারী ওই ব্যক্তিকে পিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দেয়।

গত রোববার লাহোরে জামিয়া নাইমিয়া বিশ্ববিদ্যালয়ের এক অনুষ্ঠানে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের ওপর জুতা নিক্ষেপ করা হয়। এক তরুণ তাকে লক্ষ্য করে জুতা নিক্ষেপ করে। ঘটনার পরপরই নওয়াজ শরিফের দল পিএমএলএন-এর নেতাকর্মীরা অভিযুক্ত তরুণকে আটক করে। এসময় ওই তরুণকে মারপিট করা হয়। পরে ওই তরুণ এবং তার সহযোগীদের গ্রেফতার করে স্থানীয় পুলিশ। অদালতে তাদের বিচার চলছে।

সূত্র: দ্য এক্সপ্রেস ট্রিবিউন


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ