মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

হাঁসের বাচ্চাটি মরেনি, মারা গেলেন ছিদ্দীক!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাজশাহীতে ভ্যানের চাকার নিচে পড়ে হাঁসের বাচ্চা মারা যাওয়ার খবর শুনে ভ্যান চালককে লাঠি দিয়ে পিটিয়ে মেরে ফেললেন তার চাচাতো ভাই।

আজ সোমবার সকাল সাড়ে ৭টার দিকে পবা উপজেলার নওহাটা পৌরসভার বাঘাটা গ্রামে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় দুইজনকে আটক করেছে পুলিশ। নিহত ভ্যান চালক ছিদ্দীক বাঘাটা গ্রামের আব্দুল করিমের ছেলে।

রাজশাহী মহানগর এয়ারপোর্ট থানার ওসি রাজিবুল ইসলাম জানান, সকালের দিকে ছিদ্দীক বাড়ি থেকে বের হওয়ার সময় আব্দুর রাজ্জাকের একটি হাঁসের বাচ্চা ব্যাটারি চালিত ভ্যানের নিচে পড়ে যায়। হাঁসের বাচ্চাটি মারা গেছে বলে রাজ্জাকের স্ত্রী সালমার সঙ্গে ছিদ্দীকের কথাকাটাকাটি হয়।

এর একপর্যায়ে চাচাতো ভাই রাজ্জাক বাঁশের একটি লাঠি দিয়ে ছিদ্দীকের মাথায় আঘাত করে। এতে ঘটনাস্থলেই মারা যান ছিদ্দীক। তবে ওই হাঁসের বাচ্চা মারা যায়নি। গুজবের কারণে এ ঘটনা ঘটেছে। এ ঘটনার পর ছিদ্দীকের চাচাতো ভাই আব্দুর রাজ্জাক ও তার স্ত্রী ইরানী বেগম সালমা পালিয়ে যান।

তবে রাজ্জাকের ছোট ভাই মাহাবুর ও বাবা আরিমকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে থানা হেফাজতে নেয়া হয়েছে বলে জানা গেছে।

এইচজে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ