মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

চরমপন্থি বৌদ্ধরা পুনর্নির্মাণের পর আবারও গুড়িয়ে দিলো মসজিদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মিয়ানমারের পশ্চিমাঞ্চলীয় মুসলিম অধ্যুষিত রাখাইন প্রদেশের একটি মসজিদ পুনর্নির্মাণের পর সেদেশর কর্তৃপক্ষের নির্দেশে মসজিদটি পুনরায় ধ্বংস করা হয়েছে।

মিয়ানমারের নিরাপত্তা বাহিনী উপস্থিতিতে সেদেশের রাখাইন রাজ্যরে মিমবিয়া শহরের অদূরে সামবালী গ্রামে একটি মসজিদ ধ্বংস করা হয়েছে। মিয়ানমারের মুসলিম নিধন অভিযানে সেদেশের সেনাবাহিনী ও চরমপন্থি বৌদ্ধরা মসজিদটি ধ্বংস করেছিলো।

ধ্বংস করার পর মসজিদটি পুনর্নির্মাণ করা হয়। দেশটির নিরাপত্তা বাহিনী ৮ম মার্চে পুনরায় মসজিদটি ধ্বংস করেছে।

২০১২ সালে মুসলমানদের বিরুদ্ধে সহিংসতার সময় এই মসজিদে আগুন দেয়া হয়েছিল। স্থানীয় বাসিন্দারা মসজিদটি পুনর্নির্মাণ করলে পুনরায় মসজিদটি ধ্বংস করা হয়।

এ পর্যন্ত চরমপন্থি বৌদ্ধরা ও সেনাবাহিনী রোহিঙ্গা মুসলমানদের অন্তর্গত বহু বাড়ি, মসজিদ ও ইসলামিক সেন্টার আগুন লাগিয়ে ধ্বংস করেছে। মিয়ানমারের সরকার সেদেশে মুসলমানদের অবস্থানকে হুমকি মনে করছে।

রাখাইনে বসবাসরত রোহিঙ্গা মুসলমানদের ওপর ২৫শে আগস্ট থেকে সেদেশের সামরিক বাহিনী ও চরমপন্থি বৌদ্ধের অমানবিক অত্যাচার করছে।

জাতিসংঘ ও চিকিৎসক সংস্থা ঘোষণা করেছে, মিয়ানমারে রোহিঙ্গা মুসলমানদের উপর সহিংসতার ফলে এ পর্যন্ত ৯ হাজার রোহিঙ্গা মুসলমান নিহত হয়েছেন এবং কয়েক লাখ রোহিঙ্গা মুসলমান প্রতিবেশী দেশ বাংলাদেশে আশ্রয় নিয়েছে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ