মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

বোরকা পরা নিষিদ্ধ হলো ইন্দোনেশিয়ার ইসলামিক বিশ্ববিদ্যালয়ে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম:  বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রীদের বোরকা পরা নিষিদ্ধ করেছে ইন্দোনেশিয়ার একটি ইসলামিক বিশ্ববিদ্যালয়। এতে করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে অনেক সমালোচনার মুখে পড়তে হয়েছে।

দ্য ইন্ডিপেন্ডেন্ট একটি প্রতিবেদনে উল্লেখ করে, জাভার ইয়োগাকার্তা শহরে অবস্থিত ‘দ্য স্টেট ইসলামিক ইউনিভার্সিটি’ তাদের ক্যাম্পাসে মৌলবাদী চিন্তা-চেতনাকে রুখতেই এই সিদ্ধান্ত নিয়েছে।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, বোরকা পরা ছাত্রী এবং মৌলবাদী দলগুলো সুস্থ শিক্ষাদানে বাধা সৃষ্টি করছে। এ কারণেই নিয়মিত বোরকা অথবা নেকাব পরে এমন ৪১জন স্নাতক ছাত্রীকে নিয়ে একটি আলোচনা সভার আয়োজন করা হয়েছিল। যেখানে সকলের সম্মতিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়। তবে তারা সকলে হিজাব পরতে পারবে ঠিকই, তবে নিজেদের মুখ ঢাকতে পারবে না।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আরও জানিয়েছে, এই সিদ্ধান্ত চূড়ান্ত করার আগে সকলের সঙ্গে আলাদা করে শলা-পরামর্শ করা হবে। দ্য স্টেট ইসলামিক ইউনিভার্সিটির মতে, বিশ্ববিদ্যালয়ের মতো শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা গ্রহণের স্থানে বোরকা অথবা নেকাব না পরলে তেমন কোনো ক্ষতি হবে না।

এদিকে এই সিদ্ধান্তের কঠোর সমালোচনা করে প্রতিবাদ করেছে বিভিন্ন ইসলামিক দল। তারা জানায়, বোরকা পরা হচ্ছে নারীর দায়িত্ব, এবং এই সিদ্ধান্তের ফলে তাদের স্বাধীনতা কেড়ে নেওয়া হচ্ছে।

সূত্র: দ্য ইন্ডিপেন্ডেন্ট