বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

আজ রাতে চরমোনাই মাদরাসায় হাদিসের দরস দিবেন হাবিবুর রহমান আজমি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

কাউসার লাবীব, চরমোনাই ময়দান থেকে :  আজ রাত পৌনে নয়টায় চরমোনাই জামিয়া রশিদিয়া আহছানাবাদ মাদরাসার উলুমুল হাদিসের ছাত্রদেরকে দেওবন্দের আল্লামা হাবিবুর রহমান আজমি।

হাদিসের দরস দিবেন বলে আমাদের নিশ্চিত করেছেন মাদরাসা কর্তৃপক্ষ।
এছাড়া তিনি ও ভারতের আল্লামা মুনিরুজ্জামান কাল সকাল আটটায় আইম্মা মাশায়েখ উদ্দেশ্য মাদরাসা সংলগ্ন আল কারীম মসজিদে এবং সকাল সাড়ে নয়টায় চরমোনাই ময়দানে ওলামা মাশায়েখ সম্মেলনে ভাষণ প্রদান করবেন।

আজ বাদ মাগরীবের বয়ানে পীর সাহেব চরমোনাই আবেগগণ বয়ানে কেদে ওঠেন হাজারো মানুষ। এখনো বয়ান চলছে।

বায়ান লাইভ দেখতে ক্লিক করুন

লাখ লাখ মুসল্লির জিকিরে মুখরিত বরিশালের ঐতিহাসিক কীর্তনখোলার বিশাল ময়দান। দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে জিকিরের সঙ্গে দলে দলে চরমোনাই মুখী মানুষের ঢল। সবার লক্ষ্য মহান রবের দিদার লাভ। ধারণা করা হয় চরমোনাইয়ের এ মাহফিলে প্রায় ৩৫ লাখ লোকের সমাগম ঘটবে।

আজ ৩ দিনব্যাপী মাহফিলের প্রথম দিন। জোহরের নামাজের পর হজরত মাওলানা মুফতি সৈয়দ মো. রেজাউল করিম পীর সাহেব চরমোনাই’র উদ্বোধনী বয়ানের মধ্য দিয়ে শুরু হয়েছে এ মাহফিল। আগামী শনিবার বাদ ফজর আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে ফাল্গুনের এ বার্ষিক মাহফিল।

চরমোনাই ময়দানের ৩ দিনব্যাপী এ দ্বীনি মাহফিলের থাকবে ৭টি বিশেষ বয়ান। ৫টি বয়ান পেশ করবেন হজরত পীর সাহেব আর বাকি ২টি বয়ান পেশ করবেন পীরজাদা মুফতি ফয়জুল করীম।

এ ছাড়া এ মাহফিলে দেশ-বিদেশ থেকে আগত মেহমান, ওলামা-মাশায়েখগণ দ্বীন ও ঈমানি গুরুত্বপূর্ণ বয়ান পেশ করবেন।

মাহফিলের দ্বিতীয় বৃহস্পতিবার ইসলামি আন্দোলন বাংলাদেশের উদ্যোগে ওলামা-মাশায়েখ সম্মেলন অনুষ্ঠিত হবে।

মাহফিলের তৃতীয় দিন শুক্রবার সকাল ১০টায় ইসলামি শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের সম্মেলন অনুষ্ঠিত হবে। ধারাবাহিকভাবে এ ইসলামি শ্রমিক আন্দোলন ও যুব আন্দোলনের আলাদা আলাদা সমাবেশ অনুষ্ঠিত হবে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ