মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

থানায় আত্মসমর্পণ করেছেন ফয়জুলের বাবা-মা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবালের ওপর হামলাকারী ফয়জুর রহমান ফয়জুলের বাবা-মা থানায় আত্মসমর্পণ করেছেন।

রবিবার (৪ মার্চ) রাত পৌনে ১১টার দিকে সিলেট মহানগরের জালালাবাদ থানায় তারা আত্মসমর্পণ করেন।

এ তথ্যের সত্যতা নিশ্চিত করে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মুহম্মদ আব্দুল ওয়াহাব জানান, ফয়জুরের বাবা আতিকুর রহমান ও মা মিনারা বেগম থানায় আত্মসমর্পণ করেছেন।

জানা গেছে, শাবি ক্যাম্পাস থেকে দেড় কিলোমিটার দূরে ছয় নম্বর টুকেরবাজার ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডে ফয়জুলদের বাড়ি।

জাফর ইকবালকে ছুরিকাঘাত করার পর থেকেই ফয়জুলের পরিবারের সদস্যরা বাড়িতে তালা মেরে পালিয়ে যান। পরে গাত রাতে তারা আত্মসমর্পণ করেন।

ফয়জুলের বাবা আতিকুর রহমান একটি মহিলা মাদ্রাসায় শিক্ষকতা করেন। ফয়জুলের মা মিনারা বেগম গৃহিনী। তাদের গ্রামের বাড়ি সুনামগঞ্জের দিরাই উপজেলার জগদল ইউনিয়নে।

এসএস/