বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

পূর্ব ঘৌটায় বিমান হামলা অব্যাহত, নিহত ২১ বেসামরিক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম :  সিরিয়ায় পূর্ব ঘৌটায় অস্ত্রবিরতি ঘোষণার পরও বিমান হামলা চলছে। শনিবার দেশটিতে বিমান হামলায় অন্তত ২১ জন বেসামরিক নিহত হয়েছেন। তুর্কি বার্তা সংস্থা আনাদোলু এজেন্সির এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায়।

প্রতিবেদনে বলা হয়, মুহাম্মাদিয়া শহরে ৫ জন প্রাণ হারিয়েছেন, দুমা শহরে নিহত হয়েছেন ১০ জন। হোয়াইট হেলমেটস নামে পরিচিত সিরিয়ান সিভিল ডিফেন্স জানায়, বিমান হামলায় আহত হয়েছে তাদের কর্মীও।

মিসরাবা ও দুমা শহরের মধ্যবর্তী এলাকায় রকেট ও মর্টার হামলায় নিহত হয়েছেন তিনজন। শনিবার অন্তত ৪০টি বিমাস হামলা চালিয়েছে প্রেসিডেন্ট বাশার আল আসাদ অনুগত বাহিনী। দেড় সপ্তাহ ধরে চলা বিমান হামলায় এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন ৭১৮ জন।

আসাদ সরকারের বিরোধীদের সর্বশেষ শক্তিশালী ঘাঁটি হিসেবে পরিচিত পূর্ব ঘৌটায় প্রায় ৪ লাখ মানুষের বাস। ২০১৩ সাল থেকে এলাকাটি বিদ্রোহীদের নিয়ন্ত্রণে রয়েছে। সেখানে ধারাবাহিক বিমান হামলায় আন্তর্জাতিক সম্প্রদায়ের তীব্র নিন্দার পর নিরাপত্তা পরিষদে ৩০ দিনের অস্ত্রবিরতির প্রস্তাব সর্বসম্মত পাস হয়। কিন্তু তারপরও বিমান হামলা বন্ধ না হওয়ায় ওই অস্ত্রবিরতি এখনও কার্যকর হয়নি।

তথাকথিত অস্ত্রবিরতির পরও এখন পর্যন্ত ১০৩ জন নিহত হয়েছে। তাদের মধ্যে ২২ শিশু ও ৪৩ জন নারী রয়েছেন। তিনি আরও বলেন, পূর্ব ঘৌটার আবাসিক এলাকা লক্ষ্য করে সিরীয় ও রুশ বিমানের কৌশলগত হামলা এখনও বন্ধ হয়নি। বাংলা ট্রিবিউন।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ