মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

গুয়েতেমালার দূতাবাস জেরুসালেমে স্থানান্তরের সিদ্ধান্ত বাতিল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকিতে ইসরায়েলের তেল আবিব থেকে দূতাবাস জেরুসালেমে সরিয়ে নেয়ার যে সিদ্ধান্ত গুয়েতেমালা নিয়েছিল তা স্থগিত করে দিয়েছে দেশটির আদালত।

আইনজীবীদের এ সংক্রান্ত এক আবেদনের পরিপ্রেক্ষিতে দূতাবাস স্থানান্তরের সিদ্ধান্ত স্থগিতের নির্দেশ দেয় দেশটির সুপ্রিম কোর্ট। আইনজীবীরা বলছেন, দেশের প্রেসিডেন্ট সংবিধান বিরোধী সিদ্ধান্ত নিতে পারেন না। ওই সিদ্ধান্ত দেশটিতে বিভিন্ন জাতির শান্তিপূর্ণ সহাবস্থানের পরিবেশ বিনষ্ট করবে বলে তারা আদালতকে জানিয়েছেন।

যুক্তরাষ্ট্রের পর একমাত্র গুয়েতেমালাই তেল আবিব থেকে দূতাবাস সরিয়ে জেরুসালেমে নেয়ার ঘোষণা দিয়েছিল। গত ৬ ডিসেম্বর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মুসলমানদের তৃতীয় পবিত্রতম স্থান জেরুসালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেন।

সূত্র: আল কুদস


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ