মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

আওয়ামী লীগের দুগ্রুপে সংঘর্ষ, ২৫ বাড়ি ভাংচুর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আধিপত্য বিস্তার নিয়ে ঝিনাইদহ সদর উপজেলার হরিশংকরপুর ইউনিয়নে আওয়ামী লীগের দুই দলের সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। এসময় উভয়পক্ষরেই ২৫টির মতো বাড়ি ভাংচুর করা হয়েছে।

আজ শনিবার সকাল আটটার দিকে ওই ইউনিয়নের শীতারামপুর গ্রামে এই ঘটনা ঘটে।
হরিশংকরপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ হুমায়ুন কবির জানান, হরিশংকরপুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা আব্দুল্লাহ আল মাসুম এবং সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা ফারুকুজ্জামান ফরিদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল।

এরই জের ধরে শনিবার সকালে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। একসময় এই সংঘর্ষ শীতারামপুরের পার্শ্ববর্তী গ্রাম পরানপুর ও চন্দ্রযানী গ্রামে ছড়িয়ে পড়ে। এতে উভয়পক্ষের অন্তত ১৫জন আহত হন। ভাংচুর করা হয় ২৫টির মতো বাড়ি।

আহতদের মধ্যে পাঁচজনকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিরা স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

এইচজে