মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

বিএনপির জনসভা এক দিন পেছাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় সাজাপ্রাপ্ত বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে আগামী ১২ মার্চ ঢাকায় জনসভা করার নতুন তারিখ ঘোষণা করেছে বিএনপি। এর আগে এই জনসভা ১১ মার্চ করার ঘোষণা দিয়েছিল দলটি।

এর আগে একই দাবিতে গত ২২ ফেব্রুয়ারি জনসভা করতে চেয়েছিল বিএনপি কিন্তু সে সময় অনুমতি দেয়নি পুলিশ।

আজ শুক্রবার সকালে নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সংবাদ সম্মেলনে দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, জনসভার তারিখ একদিন পিছিয়ে ১২ মার্চ করার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। তিনি বলেন, জনসভা করার অনুমতি চেয়ে পুলিশসহ সংশ্লিষ্ট সবার আগে ইতিমধ্যেই চিঠি পাওয়া হয়েছে। জনসভা করার অনুমতি পাওয়ার ব্যাপারে আশা প্রকাশ করেন তিনি।

ঢাকার বিশেষ জজ আদালত গত ৮ ফেব্রুয়ারি খালেদা জিয়াকে পাঁচ বছরের কারাদণ্ড দেন। এরপর থেকে খালেদা জিয়া নাজিমউদ্দীন রোডের কারাগারে আছেন।

খালেদা জিয়ার মুক্তির দাবিতে দেশব্যাপী বিএনপি বিক্ষোভ, মানববন্ধন, অবস্থান, গণ অনশন, জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি পেশ ও লিফলেট বিতরণসহ বিভিন্ন কর্মসূচি পালন করেছে।

আজকের সংবাদ সম্মেলনে দলের কেন্দ্রীয় নেতাদের মধ্যে আবদুস সালাম আজাদ, মুনির হোসেন, আমিনুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

সূত্র: প্রথম আলো


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ