বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

ট্রাম্পের নিরাপত্তা উপদেষ্টার পদত্যাগ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম

এমাসের শেষে হোয়াইট হাউজের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা লেফটেনেন্ট জেনারেল ম্যাকমাস্টরের পদত্যাগের ঘোষণা আসতে পারে বলে জানিয়েছেন এক প্রশাসনিক কর্মকর্তা। সেখানকার একাধিক কর্মকর্তার নানারকম বার্তায় বৃহস্পতিবার সারাদিনই ম্যাকমাস্টারের ‘সম্ভাব্য’ বিদায় নিয়ে হোয়াইট হাউজে নানা জল্পনার সৃষ্টি হয়।

তবে, এটুকু মোটামুটি নিশ্চিত হওয়া গেছে, অদূর ভবিষ্যতেই নিজপদ ছাড়তে চলেছেন এই তিন-তারকা জেনারেল। অন্য একটি সূত্রমতে, ম্যাকমাস্টারের আর সামরিক বাহিনীতে ফিরে যাওয়ার সম্ভাবনা নেই। অর্থাৎ, জেনারেল হিসেবেই অবসরে যাবেন তিনি।

অন্যদিকে, ম্যাকমাস্টারের মুখপাত্র মিশেল অ্যান্টন পদত্যাগের বিষয়টি পুরোপুরি নাকচ করে দিয়ে বলেন, আমি কিছুক্ষণ আগেই প্রেসিডেন্ট ট্রাম্প ও ম্যাকমাস্টারের সঙ্গে প্রেসিডেন্ট কার্যালয়ে ছিলাম। ম্যাকমাস্টারের পদ থেকে সরে দাঁড়ানোর খবরটি একেবারেই ভিত্তিহীন। ম্যাকমাস্টার অত্যন্ত দক্ষতার সাথে দায়িত্ব পালন করে চলেছেন।

প্রসঙ্গত, সম্প্রতি ম্যাকমাস্টার ২০১৬ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়া ‘সন্দেহাতীতভাবে’ সম্পৃক্ত ছিলো বলে মন্তব্যের পর থেকেই, ট্রাম্পের সঙ্গে সম্পর্কের অবনতি ঘটে তার। এমনকি, এর জেরে ট্রাম্পের কাছে অপমানিতও হতে হয় ম্যাকমাস্টারকে।

সূত্র: ইয়ন টিভি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ