মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

দুই পা বিশিষ্ট বাছুর দেখতে জামাল উদ্দিনের বাড়িতে মানুষের ভিড়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় দুই পা বিশিষ্ট একটি বাছুরের জন্ম হয়েছে।উপজেলার শতগ্রাম ইউনিয়নের গরফতু গ্রামের ফেরিওয়ালা মো. জামাল উদ্দিনের বাড়িতে গতকাল শনিবার সকালে বাছুরটির জন্ম হয়।

এরপর থেকেই বাছুরটিকে এক নজর দেখতে উৎসুক মানুষ জামাল উদ্দিনের বাড়িতে ভিড় করছে।

জামাল উদ্দিন জানান, শনিবার সকালে তার গাভীটি একটি বাছুরের জন্ম দেয়। বাছুরটির পিছনের দুটি পা থাকলেও সামনের দুটি পা নেই।

স্থানীয় ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার মো. ইজার আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বাছুরটি বর্তমানে সুস্থ আছে।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আলতাফ হোসেন জানান, গাভীর জিনগত সমস্যার কারণে এ ধরনের বাছুর জন্ম নিতে পারে।

এইচজে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ