বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

অবশেষে সিরিয়াজুড়ে ৩০ দিনের যুদ্ধবিরতি; রাশিয়ার টালবাহানা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুজাহিদুল ইসলাম: অবশেষে নিরাপত্তাপরিষদে সর্বসম্মতিক্রমে সিরিয়াজুড়ে ত্রিশ দিনের যুদ্ধবিরতি পাস হয়েছে।

কুয়েত ও সুইডেনের আনা প্রস্তাবনার বিভিন্ন পয়েন্টের ওপর রাশিয়ার আপত্তির কারণে দুই দিনযাবত দফায় দফায় রুদ্ধদার বৈঠক, আলোচনা মুলতবি করণ ও বিভিন্ন সংশোধনী গ্রহণের পর এ প্রস্তাব পাস হয়।

নিরাপত্তা পরিষদে সভাপতির দায়িত্ব পালনকারী কুয়েতি কূটনৈতিক কোরের প্রধান ঘোষণা দেন, প্রস্তাবটি ১৫-১৫ ভোটে সর্বসম্মতিক্রমে পাস হয়।

তিনি আরো বলেন, প্রস্তাবটিতে অবিলম্বে পূর্ব গোতাসহ সিরিয়াজুড়ে সকল পক্ষকে যুদ্ধবিরতির আহবান জানানো হয় এবং তা আগামী ত্রিশ দিন কার্যকর থাকবে।

প্রস্তাবে ২০১৩ সাল থেকে বাশার প্রশাসনকতৃক অবরুদ্ধ পূর্ব গোতাসহ অন্যান্য অবরুদ্ধ এলাকা হতে অবিলম্বে অবরোধ উঠিয়ে নিতে বলা হয়।

জাতিসংঘে আমেরিকার স্হায়ী প্রতিনিধি নিকি হেলি রাশিয়ার তীব্র সমালোচনা করে বলেন, এটা বিশ্বাস করা কঠিন হচ্ছে যে, রাশিয়া মানবিক যুদ্ধবিরতির ক্ষেত্রেও টালবাহানা করছে।

উল্লেখ্য ২০১৩ সাল থেকে বাশার প্রশাসন কতৃক অবরুদ্ধ পূর্ব গোতায় গত এক সপ্তাহে শতাধিক শিশুসহ পাচঁ শতাধিক মানুষ নিহত হয়।

সূত্র: আলজাজিরা আরবি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ