বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

একদম চুপ কর, কোনো কথা বলবি তো শেষ করে দেব!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পেশাগত পরিচয় দেয়ায় ক্ষুব্ধ হয়ে কিরণ শেখ নামে এক ব্যক্তিকে বেধড়ক পিটিয়েছে পুলিশ। শনিবার সকাল সাড়ে ১০টার দিকে নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিএনপির কালো পতাকা প্রদর্শন কর্মসূচিতে এ ঘটনা ঘটে। নির্যাতিত কিরণ শেখ নিউজ পোর্টাল বাংলাদেশ জার্নাল’র নিজস্ব প্রতিবেদক। আর অভিযুক্ত কুবায়ের পল্টন থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই)।

কিরণ শেখ জানান, বিএনপির কালো পতাকা প্রদর্শন কর্মসূচির সংবাদ সংগ্রহে সকালে নয়াপল্টনে আসি। কার্যালয়ের সামনে আসামাত্রই দলীয় কর্মী মনে করে কয়েকজন পুলিশ সদস্য আমাকে চারদিক থেকে ঘিরে ফেলে, পরিচয় জানতে চান।

তিনি বলেন, ‘আমি পেশাগত পরিচয়পত্র দেখাতেই এএসআই কুবায়ের অশ্রাব্য ভাষায় গালাগাল করতে থাকেন। প্রতিবাদ করলে কিল-ঘুষি ও লাথি মেরে মাটিতে ফেলে দেন। পরে শার্টের কলার ধরে টেনে তুলে আবারও পেটান।’

কিরণ শেখ আরও বলেন, ‘আমার সঙ্গে এমন আচরণ কেন করা হচ্ছে, জানতে চাইলে নির্যাতন আরও বেড়ে যায়। গাল ধরে থাপ্পড় মেরে বলা হয়- একদম চুপ কর, কোনো কথা বলবি তো শেষ করে দেব।’

ঘটনার খবর পেয়ে নয়াপল্টন কার্যালয়ের সামনে কর্তব্যরত অন্যান্য গণমাধ্যমকর্মীরা গেলে কিরণ শেখকে ছেড়ে দেয়া হয়। পরে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের এ বিষয়ে দৃষ্টিআকর্ষণ করা হলে তারা দুঃখ প্রকাশ করেন।

অভিযুক্ত এএসআই কুবায়েরের কোনো মন্তব্য পাওয়া যায়নি। তবে মতিঝিল জোনের এসি আরিফুল ইসলাম বলেন, ‘কোনো কর্মসূচি ঘিরে পুলিশ মুভমেন্টে গেলে কিছু অপ্রত্যাশিত ঘটনা ঘটে, সেটাই স্বাভাবিক। তবে আমরা সব সময় এগুলো এড়ানোর চেষ্টা করি। এরপরও হয়তো আজকের অপ্রত্যাশিত ঘটনাটি ঘটে গেছে।’

সাংবাদিক পরিচয় দেয়ার পরও নির্যাতনের বিষয়ে তিনি বলেন, ‘পেশাগত পরিচয় দেয়ার পরও যা ঘটেছে, তা অপ্রত্যাশিত। আমরা দুঃখ প্রকাশ করছি। আমাদের এডিসি স্যারও সরি বলেছেন। এরপর তো আর কিছু বলার থাকে না।’

পরিবর্তন/এইচজে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ