মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

সৌদি আরবে মাইকে আজান বন্ধ করার আহ্বান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম

সৌদি আরবের একটি টেলিভিশন চ্যানেল মাইকে আজান প্রচার বন্ধের আহ্বানে সম্বলিত বক্তব্য সম্প্রচার করেছে।

প্রখ্যাত সৌদি সাংবাদিক মোহাম্মাদ আস-সাহিমি দেশটির এনবিসি টেলিভিশনকে দেয়া সাক্ষাৎকারে সৌদি আরবের সব মসজিদের মাইকে আজান প্রচার বন্ধ করার দাবি জানিয়েছেন।

কাতার-ভিত্তিক নিউজ চ্যানেল আল-জাযিরা এ খবর জানিয়েছে। আস-সাহিমি সৌদি সরকার পরিচালিত টেলিভিশন চ্যানেল এনবিসিতে সম্প্রচারিত সাক্ষাৎকারে নিজের দাবির ব্যাখ্যা জানাতে গিয়ে বলেছেন, একই সময়ে বহু মসজিদের মাইকে আজান প্রচারিত হলে জনগণের অসুবিধা হয় এবং শিশুরা আতঙ্কগ্রস্ত হয়ে পড়ে।

সৌদি সাংবাদিকের এই আহ্বান সম্পর্কে আল-জাযিরা বলেছে, ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে আজান যা মানুষকে নামাজ পড়ার আহ্বান জানায়।

চ্যানেলটি আরো বলেছে, সৌদি আরবের টেলিভিশন থেকে এ ধরনের সাক্ষাৎকার সম্প্রচারের উদ্দেশ্য সুবিধাজনক নয়। সৌদি সরকার মসজিদের মাইকে আজান প্রচারের ওপর সীমাবদ্ধতা আরোপ করার ক্ষেত্র প্রস্তুত করার জন্য এ কাজ করে থাকতে পারে।

আল-জাযিরা আরো বলেছে, মুসলমানদের দু’টি পবিত্র স্থান সৌদি আরবে অবস্থিত বলে আলে-সৌদ সরকার নিজেকে আধ্যাত্মিক নেতা বলে মনে করে যা চরম বিস্ময়কর।

 

সূত্র: পার্সটুডে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ