বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮


‘সর্বস্তরে বিশুদ্ধ মাতৃভাষার চর্চা চালু করতে রাষ্ট্রকে উদ্যোগী হতে হবে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভায় জমিয়তে উলামায়ে ইসলামের নেতৃবৃন্দ বলেন, যে আত্মত্যাগ ও কুরবানীর বিনিময়ে বাংলা ভাষার মর্যাদা প্রতিষ্ঠিত হয়েছিল, রাষ্ট্রীয় পর্যায় থেকে শুরু করে সর্বস্তরে সেভাবে ভাষার মর্যাদা প্রতিষ্ঠা পায়নি।

সরকারি দফতর ও আদালতে মাতৃভাষা বাংলার পূর্ণাঙ্গ ব্যবহার নেই। ইংরেজীকেই প্রাধান্য দেওয়া হচ্ছে সর্বস্তরে। যে কারণে সাধারণ নাগরিকদের মধ্যে এমন একটা বার্তা যাচ্ছে যে, সন্তানদের ভবিষ্যত উন্নতির জন্য অবশ্যই বাংলার পরিবর্তে ইংরেজী শিক্ষাকেই গুরুত্ব দিতে হবে বেশি। এটা জাতি হিসেবে আমাদের জন্য খুবই দুঃখের ও হতাশার।

বিশুদ্ধ মাতৃভাষা বাংলার চর্চা দেশের সর্বস্তরে চালু করার বিষয়ে সবার আগে রাষ্ট্রকে উদ্যোগী হতে হবে”।

ঐতিহ্যবাহী ইসলামি রাজনৈতিক দল জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ২১ ফেব্রুয়ারী আন্তর্জাতিক মাতৃভাষা উপলক্ষ্যে এক আলোচনা সভার আয়োজন করেছে।

বইমেলায় বেস্টসেলার বইগুলো দেখতে ক্লিক করুন

পাশাপাশি মাতৃভাষার মর্যাদা রক্ষার আন্দোলন-সংগ্রামে আত্মদানকারী ২১ ফেব্রুয়ারী’র ভাষা শহীদদের রুহের মাগফিরাত ও আত্মার শান্তির জন্য খতম ও দোয়ার আয়োজনও করেছে দলটি।

গতকাল রাজধানীর জামিয়া মাদানিয়া বারিধারা মাদ্রাসায় এই আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ এর ঢাকা মহানগর সহসভাপতি মুফতী জাকির হোসাইন এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন দলের মহাসচিব আল্লামা নূর হোসাইন কাসেমী।

বক্তব্য রাখেন সহসভাপতি আল্লামা জুনায়েদ আল-হাবীব, মাওলানা ফজলুল করীম কাসেমী, যুগ্মমহাসচিব হাফেজ মাওলানা নাজমুল হাসান, অর্থসম্পাদক মুফতী মুনির হোসাইন কাসেমী, মাওলানা আবু সালেহ, ছাত্র জমিয়তের সভাপতি মুফতী নাসির উদ্দীন খান, মাওলানা হাবীবুল্লাহ ইসলামপুরী’সহ বারিধারা শাখা জমিয়ত ও ছাত্র জমিয়তের নেতৃবৃন্দ।

সভায় জমিয়তের সহসভাপতি আল্লামা জুনায়েদ আল-হাবীব বলেন, বাংলা ভাষার মর্যাদা রক্ষার আন্দোলন-সংগ্রামে শহীদ হয়েছিলেন- আবুল বরকত, আবদুল জব্বার, রফিক উদ্দীন আহমদ, আবদুস সালাম, শফিউর রহমান, আবদুল আউয়াল, মো.