মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

এই বছর হজের নিবন্ধন করতে পারবেন যারা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম :  সরকারি ব্যবস্থাপনায় ১৬ হাজার ৭৩ এবং বেসরকারি ব্যবস্থাপনায় তিন লাখ ৫২ হাজার ২৯২ নম্বর পর্যন্ত প্রাক-নিবন্ধিত ব্যক্তিরা এই বছর হজের নিবন্ধন করতে পারবেন।

বৃহস্পতিবার ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় হজযাত্রীদের নিবন্ধন সংক্রান্ত বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এর মধ্যে যারা নিবন্ধন করতে পারবেন না, তাদের পরবর্তী কার্যক্রম জাতীয় হজ এবং ওমরাহ নীতির অনুচ্ছেদ ৩.১.৯ অনুযায়ী নির্ধারিত হবে।

হজ-ওমরাহ নীতির ৩.১.৯ অনুচ্ছেদ অনুযায়ী, যারা ঘোষিত সময়ে নিবন্ধনে ব্যর্থ হবেন, তাদের প্রাক-নিবন্ধন পরবর্তী এক বছর পর্যন্ত বলবৎ থাকবে।

হজ প্যাকেজ ঘোষণার পর নিবন্ধন শুরু হবে বলে জানা গেছে। আর যারা নিবন্ধন করবেন তারাই হজে যেতে পারবেন।

এবার বাংলাদেশ থেকে এক লাখ ২৭ হাজার ১৯৮ জন হজ করতে পারবেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় সাত হাজার ১৯৮ জন এবং এক লাখ ২০ হাজার জন বেসরকারি ব্যবস্থাপনায় হজ করার সুযোগ পাবেন।

উল্লেখ্য, গত বছর সরকারি ব্যবস্থাপনায় নয় হাজার ২০৩ এবং বেসরকারি ব্যবস্থাপনায় দুই লাখ ২৭ হাজার ৫৬৫ নম্বর পর্যন্ত ব্যক্তিরা নিবন্ধন করে হজে যান। আরটিভি।