মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

হিজাব পরে মসজিদ পরিদর্শনে ব্রিটিশ প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ব্রিটেনের প্রধানমন্ত্রী থেরেসা মে লন্ডনের একটি মসজিদ পরিদর্শন করেছেন। এসময় তিনি হিজাব পরিহিত ছিলেন। মুসলমানদের পবিত্র স্থান মসজিদের প্রতি শ্রদ্ধা জানাতেই ইসলামি পোশাক পরে তিনি সেখানে যান বলে জানা গেছে।

মুসলিম কাউন্সিল অব ব্রিটেন বা এমসিবি জানিয়েছে, রোববার ১৮ ফেব্রুয়ারি ‘ওপেন মস্কস ডে’ উপলক্ষে লন্ডনের মিডেনহেড মসজিদ পরিদর্শনে যান ব্রিটিশ প্রধানমন্ত্রী। মসজিদের প্রতি সম্মান দেখিয়ে তিনি হিজাব পরেন। একইদিনে আল-মানার মসজিদ পরিদর্শন করেন লন্ডনের মেয়র সাদিক খান।

প্রতি বছর ১৮ ফেব্রুয়ারি ব্রিটেনে ‘ওপেন মস্কস ডে’ পালন করা হয়। এদিন সব ধর্মবিশ্বাসের মানুষের জন্য দেশের বিভিন্ন শহরের মসজিদগুলোকে উন্মুক্ত রাখা হয়। এ উপলক্ষে গতকাল ব্রিটেনের দুইশ মসজিদ উন্মুক্ত রাখা হয়েছিল।

এইচজে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ