মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

নান্দাইলে বেফাকের হিফজুল কুরআন প্রতিযোগিতা কাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুহাম্মদ তারিক জামিল
নান্দাইল প্রতিনিধি

আগামীকাল ২১ শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে, ভাষা শহীদদের রুহের মাগফিরাত কামনায়,বাংলাদেশ কওমী মাদ্রাসা শিক্ষাবোর্ড (বেফাক)এর নান্দাইল উপজেলা শাখার উদ্যোগে, ইউনুসিয়া
ইশায়াতুল উলুম তালতলা মাদ্রাসায়, দিনব্যাপী হিফজুল কুরআন প্রতিযোগিতা ও কেরাত সম্মেলন অনুষ্ঠিত হবে।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরষ্কার বিতরণ করবেন, কিশোরগঞ্জের ঐতিহাসিক শহীদি মসজিদের খতিব ও বেফাকের কেন্দ্রীয় সহ-সভাপতি মাওলানা আযহার আলী আনোয়ার শাহ সাহেব।

প্রথম পুরষ্কার অর্জনকারীর জন্য থাকছে ওমরা হজ্জ করার সুবর্ণ সুযোগ। এছাড়াও প্রতিটি বিভাগের সেরা দশজন প্রতিযোগীর জন্য থাকবে আকর্ষণীয় পুরষ্কার।

বেফাকের নান্দাইল উপজেলা সেক্রেটারি ও অলি মাহমুদ মাদ্রাসার মুহতামিম মাওলানা গোলাম মোস্তাফা জানান যে,আগামীকাল অনুষ্ঠিতব্য প্রতিযোগীতায়,বিভিন্ন বিভাগে প্রায় সাড়ে নয়শত জন প্রতিযোগী অংশ গ্রহণ করবেন। এবং সুক্ষ্ম বিচারের মাধ্যমে সেরা প্রতিযোগী বাছাই করতে দক্ষ হাফেজদের সমন্বয়ে একটি বিচারক প্যানেল গঠন করা হয়েছে।

যার প্রধান ভূমিকা পালন করবেন কিশোরগঞ্জের জামিয়া ইমদাদিয়ার মুহাদ্দিস মাওলানা শোয়াইব বিন আব্দুর রউফ। পরে তিনি নান্দাইলের সর্বস্তরের মানুষকে উক্ত অনুষ্ঠানে কুরআন তেলাওয়াত শুনে মুগ্ধ হওয়ার আহবান জানান।