বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

সিরিয়ায় বিমান হামলায় নিহত ৯৪

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম
আন্তর্জাতিক ডেস্ক

সিরিয়ার রাজধানী দামেস্কের সরকারি বাহিনীর বিমান হামলায় নিহত হয়েছেন অন্তত ৯৪ বেসামরিক নাগরিক। সোমবারের এ হামলায় আহত হয়েছেন আরও ৩২৫ জন। একটি যুদ্ধ পর্যবেক্ষণ সংস্থা ২০ ফেব্রুয়ারি মঙ্গলবার এমনটা জানায়। খবর রয়টার্স।

যুক্তরাজ্যভিত্তিক যুদ্ধ পরিস্থিতি পর্যবেক্ষক সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটসের (এসওএইচআর) জানায়, দামেস্কের সরকারি বাহিনীর বিমান হামলায় নিহত হয়েছেন অন্তত ৯৪ বেসামরিক নাগরিক। আর আহত হয়েছেন অন্তত ৩২৫ জন। নিহতের মধ্যে ২০ জন শিশু রয়েছে।

এসওএইচআরের প্রধান রামি আবদেল রহমান বলেছেন, ‘পূর্ব ঘুটা শহরতলীর আবাসিক এলাকাগুলো মূলত তাদের হামলার লক্ষ্যবস্তু।’

এদিকে তুরস্কের বিরুদ্ধে যুদ্ধ করতে কুর্দি যোদ্ধাদের সাহায্য করবে সিরিয়ার সরকারি বাহিনী। কুর্দি বাহিনীর জ্যেষ্ঠ কর্মকর্তা বাদরান জিয়া কুর্দ বলেন, এ সম্পর্কিত একটি দ্বিপাক্ষিক চুক্তি এরই মধ্যে স্বাক্ষরিত হয়েছে।
এরপরই তুরস্ক সিরিয়ার সরকারকে সতর্ক করে দিয়েছে, যাতে কুর্দিরা উত্তর সিরিয়াতে তুর্কি বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করতে না পারে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ