মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

ইরানের বিরুদ্ধে 'সরাসরি ব্যবস্থা' নেয়ার হুমকি দিলেন নেতানিয়াহু (ভিডিও)

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম

ইরানের বিরুদ্ধে 'সরাসরি ব্যবস্থা' নেয়ার হুমকি দিয়েছেন ইহুদিবাদী ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ইরানি ড্রোনের কথিত একটি অংশ দেখিয়ে এ হুমকি দেন তিনি।

মিউনিক নিরাপত্তা সম্মেলনে আজ(রোববার) ভাষণ দেয়ার সময়ে ঘন সবুজ রংয়ের একটি আয়তক্ষেত্র ধাতব খণ্ড দেখান নেতানিয়াহু। তিনি একে ইরানি ড্রোনের অংশ বিশেষ বলে উল্লেখ করে দাবি করেন, গুলি করে ভূপাতিত করার করার পর ইরানি ড্রোনের এ ধ্বংসাবশেষ পাওয়া গেছে।

তিনি দাবি করেন, তার ভাষায়, প্রয়োজন হলে ইরানের হয়ে যারা লড়াই করেছে কেবলমাত্র তাদের বিরুদ্ধে নয় বরং খোদ ইরানের বিরুদ্ধেই ব্যবস্থা গ্রহণ করবে ইসরাইল। ইহুদিবাদী ইসরাইলের ধৈর্য পরীক্ষা না করার জন্যও ইরানের প্রতি আহ্বান জানান তিনি।

এক সপ্তাহের বেশি আগে ইরানের ড্রোন কথিত ভূপাতিত করার দাবি করেছে ইসরাইলের সামরিক বাহিনী। সিরিয়ায় ইসরাইলের এফ-১৬ জঙ্গি বিমান ভূপাতিত হওয়ার পর এ দাবি করা হলেও তেহরান তা সরাসরি নাকচ করে দিয়েছে।

http://media.ws.irib.ir/video/4bpmaa94248f0d11hkq.mp4

সূত্র: পার্স  টুডে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ