রবিবার, ১২ এপ্রিল ২০২৬ ।। ২৯ চৈত্র ১৪৩২ ।। ২৪ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
রাজনীতিবিদদের ঘরে ঘরে গিয়ে হামের টিকার তথ্য দেয়ার আহ্বান, স্বাস্থ্য প্রতিমন্ত্রীর ইরানে এখনও ইসরায়েলি অভিযান শেষ হয়নি: ভিডিওবার্তায় নেতানিয়াহু নবনির্বাচিত দুই সংসদ সদস্যের শপথগ্রহণ আজ ‘নদীভাঙন রোধে স্থায়ী সমাধান আনতে কাজ করছে সরকার’ লেবাননে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা ছাড়াল ‘দুইহাজার’ সমঝোতা না-হওয়ার কারণ জানালো ইরান ইরান-যুক্তরাষ্ট্র বৈঠক: সম্ভব হয়নি সমঝোতা, ফিরে যাচ্ছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট ইসলামি গবেষণায় নবীনদের আরও অবদান রাখার তাগিদ ন্যাশনাল ইসলামিক কালচারাল ফেস্টিভ্যাল ও বুক ফেয়ার অনুষ্ঠিত ভিসাসহ হজযাত্রীদের যাবতীয় ব্যবস্থাপনা সম্পন্ন: ধর্মমন্ত্রী

পা দিয়ে পরীক্ষা দেয়া বিল্লালের স্বপ্ন আদর্শ শিক্ষক হওয়ার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: চট্টগ্রামের কুয়াকাটার বিল্লালের জন্ম থেকেই দুটি হাত নেই। তবে সে কারণে থেমে যায়নি তার জীবন। দুটো পা দিয়েই লেখার কাজ রপ্ত করেছেন তিনি। এ বছর পা দিয়ে লিখেই দাখিল পরীক্ষা দিচ্ছেন দিল্লাল।

বিল্লালের মা হোসনে আরা, আমার ছেলে শিক্ষিত হবে, নিজের পায়ে দাঁড়াবে। ছোট্ট হাত ছাড়া বিলালকে তিনি প্রশিক্ষণ দেন পা দিয়ে লেখার। প্রথমে স্লেটে চক দিয়ে ঘষে ঘষে দাগ দিত সে, আস্তে আস্তে পা দিয়েই মুক্তঝরা লেখা লিখতে শুরু করে বেলাল।

এরপর ভর্তি করা হয় এক কিলোমিটার দূরের উমেদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। শুরু হয় বিল্লালের শিক্ষাজীবন। শারীরিক প্রতিবন্ধী হয়েও মায়ের সহায়তায় প্রতিদিন এক কিলোমিটার দূরের বিদ্যালয়ে নিয়মিত ক্লাস করা। পা দিয়ে লিখেই বিল্লাল ৫ম শ্রেণিতে পিএসসি ও জেডিসি পরীক্ষায় এ প্লাস পেয়েছে।

বিল্লালের স্বপ্ন উচ্চশিক্ষা শেষে একজন আদর্শ শিক্ষক হওয়ার। তার শিক্ষক উমেদপুর দাখিল মাদ্রাসার সুপার মো. হাবিবুর রহমান জানান, বিল্লাল অত্যন্ত মেধাবী। সে নিয়মিত মাদ্রাসায় আসতো। পাশে হয়তো কেউ একসময় দাঁড়াবে, পূরণ হবে তার স্বপ্ন!


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ