শনিবার, ১৮ জুলাই ২০২৬ ।। ৩ শ্রাবণ ১৪৩৩ ।। ৪ সফর ১৪৪৮

শিরোনাম :
৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল মেক্সিকো, সুনামির সতর্কতা শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে: ভারত উত্তরাঞ্চলের ৫ জেলায় বন্যার শঙ্কা কুরআনের পথে চললেই বদলে যাবে দেশ: আল্লামা সাজ্জাদ নোমানী মসজিদের ভেতরে বিএনপি, বারান্দায় জামায়াতের জুমা আদায়! মাদক প্রতিরোধে চাহিদা ও যোগান—উভয়ই নির্মূল করতে হবে: পীর সাহেব চরমোনাই অপরিকল্পিত নগরায়ণ থেকে নগরবাসীকে মুক্তি দিন: ইসলামী আন্দোলন কওমি শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় নিরাপদ পথ নিশ্চিত করুন বিকেএমের স্থায়ী স্বেচ্ছাসেবকদের বিশেষ প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত ‘দুর্দিন এলে আবারও মুসলিম লীগের মাওলানা ফজলুর রহমানের সহযোগিতা লাগবে’

খালেদার রায় এবং রায় পরবর্তী ঘটনা পর্যবেক্ষণ করছে জাতিসংঘ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে রায় এবং রায়-পরবর্তী ঘটনা পর্যবেক্ষণ করছে জাতিসংঘ। এছাড়া উভয়পক্ষকে শান্ত থাকার আহ্বানও জানিয়ে সংস্থাটি।

গতকাল বৃহস্পতিবার জাতিসংঘ সদর দপ্তরে দেয়া নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এমনটা জানান জাতিসংঘ মহাসচিবের ডেপুটি মুখপাত্র ফারহান হক।

ফারহান হক বলেন, খালেদা জিয়ার আটকের বিষয়টি উদ্বেগজনক। বিষয়টির পেছনে কী আছে তা আমরা পর্যবেক্ষণ করে দেখছি। এ বিষয়ে জাতিসংঘ আনুষ্ঠানিকভাবে প্রতিক্রিয়া জানাবে।

জাতিসংঘ মহাসচিবের ডেপুটি মুখপাত্র আরও বলেন, আমরা সহিংসতার জন্য উদ্বেগ প্রকাশ করছি। উভয়পক্ষকে শান্ত থাকার আহ্বান জানাচ্ছি।

প্রেস ব্রিফিংয়ে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে মুখপাত্র ফারহান হক বলেন, এ রায়ের প্রভাব কী হবে তা আমরা বিচার বিশ্লেষণ করে দেখছি। তবে বাংলাদেশে অংশগ্রহণমূলক নির্বাচনের পক্ষে জাতিসংঘ।

উল্লেখ্য, জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার রায়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৫ বছরের কারাদণ্ড হয়েছে। আদালত থেকে তাকে নেয়া হয়েছে পুরাতন কেন্দ্রীয় কারাগারে। সেখানেই থাকবেন তিনি।

বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে রাজধানীর বকশীবাজারের কারা অধিদপ্তরের প্যারেড গ্রাউন্ডে স্থাপিত ঢাকার বিশেষ জজ আদালত-৫ এর বিচারক ড. আখতারুজ্জামান এ রায় ঘোষণা করেন।

বাংলাদেশের ইতিহাসে এই প্রথম কোনো সাবেক প্রধানমন্ত্রীকে দুর্নীতির কারণে কারাবরণ করতে হল।

এইচজে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ