রবিবার, ০৫ জুলাই ২০২৬ ।। ২১ আষাঢ় ১৪৩৩ ।। ২০ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
ফরিদপুরে ৪ কেজি গাঁজাসহ যুবক আটক  চলতি সপ্তাহেই পাকিস্তানে বৈঠকে বসছে ইরান-যুক্তরাষ্ট্র বিহারে মুসলিম ১৭ শতাংশ, চাকরিতে প্রতিনিধিত্ব ৪ শতাংশ ‘উন্নত পল্লী সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’ স্মারকে ডাকটিকিট উদ্বোধন ক্যানসারে আক্রান্ত মেয়েকে হারালেন মাওলানা সাদিকুর রহমান আজহারী মুরাদনগরে ধর্মমন্ত্রীর সুস্থতা কামনায় উপজেলা জমিয়তের দোয়া মাহফিল ‘সীমাবদ্ধতা সত্ত্বেও ডাক্তার-নার্সরা নিজেদের যোগ্যতা প্রমাণ করেছেন’ সরকারি ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ দেশের ৫ বিভাগে ভারী বৃষ্টির আভাস নতুন নীতি বাস্তবায়িত হলে সশস্ত্র বাহিনীর সক্ষমতা-দক্ষতা বাড়বে: রাষ্ট্রপতি

আমাকে দেখলে কি মনে হয় টেনশনে আছি?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম:  আমরা অত্যন্ত ভালো অবস্থানে আছি। কী হাসি মুখে আপনাদের সঙ্গে কথা বলছি। আমাকে দেখলে কি মনে হয় টেনশনে আছি? বললেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য এবং বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।

সচিবালয়ে মঙ্গলবার এক অনুষ্ঠান শেষে আগামী ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায় নিয়ে সরকারের মধ্যে কোনো টেনশন আছে কিনা জানতে চাইলে তিনি এসব কথা বলেন।

তোফায়েল আহমেদ বলেন, সুইজারল্যান্ডের প্রেসিডেন্ট আঁলা বেরসে এসেছেন, তার সঙ্গে বৈঠক করেছি। তিনি কক্সবাজারে রোহিঙ্গাদের দেখার জন্য যাবেন। ভিয়েতনামের রাষ্ট্রপতি ট্রুং তান সাং, ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী বরিস জনসন আসছেন- এগুলো দেখলে কি আপনাদের মনে হয়, আমরা রায় নিয়ে কোনো চিন্তায় আছি।

তিনি বলেন, খালেদা জিয়ার রায়কে কেন্দ্র করে যদি কোনো ধরনের অরাজক পরিস্থিতি সৃষ্টি হয়, তবে জনগণের জানমালের নিরাপত্তায় যা যা করার তাই করবে পুলিশ। আমরা রাজপথে নামব কি কারণে?

সারা দেশে বিএনপির কর্মীদের ধরপাকড়ের বাণিজ্যমন্ত্রী বলেন, ২০০১ সালে যে ঘটনা ঘটেছে, সেটা তো ঘটছে না। যারা পুলিশকে আঘাত করেছে, আসামি ছিনিয়ে নিয়েছে, অস্ত্র কেড়ে নিয়েছে তাদের বিরুদ্ধে মামলা হয়েছে। সেই মামলায় অভিযুক্তদেরকেই পুলিশ গ্রেপ্তার করছে।

এইচজে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ