বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
শারদীয় শুভেচ্ছা জানানোর শরয়ি বিধান উত্তর প্রদেশে বিজেপিকে ঠেকাতে জোটের প্রস্তাব ওআইসির এবার মদিনার আকাশে ক্রুজ ক্ষেপণাস্ত্র, ধ্বংস করল সৌদি জোট গুলশানে দুই দিনের সুগন্ধি মেলা শুরু হচ্ছে শুক্রবার এক বছরে মাদরাসায় শিক্ষার্থী বেড়েছে ৪৩ হাজার মক্কায় মসজিদে অনৈতিক কাজ, দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর হাটহাজারীতে আলেম ও তাঁর শাশুড়িকে নিয়ে অভিযোগ ভিত্তিহীন: আল-হাইআতুল উলয়া লন্ডনে আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত মুফতি তাকি উসমানি ২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি

সৌদিতে কর্মিদের বেতন নিতে চালু হলো প্রি-পেইড কার্ড

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম
আন্তর্জাতিক ডেস্ক

সৌদি আরবের শ্রম-মন্ত্রণালয় কর্মিদের বেতন প্রদানের জন্য চালু করলো প্রি-পেইড কার্ড। যার মাধ্যমে বেতন পৌঁছে যাবে এ্যাকাউন্টে। কর্মিরা যখন চাইবে তোলে নিতে পারবে তাদের বেতন।

সৌদি আরবের প্রেস এজেন্সি (এসপিএ) বিবৃতিতে জানা যায়, শ্রম ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয় স্বতন্ত্র ব্যবসায়িক প্রতিষ্ঠানের মালিকদের জন্য একটি ফরমান জারি করে যে, তারা যেনো তাদের কর্মচারিদের বেতন প্রদানের জন্য প্রিপেইড বেতনকার্ড ব্যবস্থা করে। প্রিপেইড প্যারোল কার্ড পেতে নিয়োগকর্তা বা মালিকগণ একটি ব্যাংকে নিবন্ধন করে তার মাধ্যমে বেতন দিবে। শ্রম মন্ত্রণালয় কর্মচারিদের মজুরি নিশ্চিত করতে এই উদ্যোগ নিয়েছে বলে জানায় শ্রম মন্ত্রণালয় কর্তৃপক্ষ।

মন্ত্রণালয়ের মুখপাত্র খালিদ আবা আল-খাইল বলেন, ‘মন্ত্রণালয়ের মজুরি সুরক্ষা ব্যবস্থা চুক্তিভিত্তিক সম্পর্কের মধ্যে সব পক্ষের অধিকার রক্ষার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। নিয়োগকর্তা ও শ্রমিক তাদের চুক্তি অনুযায়ি মাস শেষে লেনদেন হবে সয়ংক্রিয় পদ্ধতিতে। প্রিপেইড কার্ডের আওতায় শ্রমিকদের মজুরি তাদের ব্যাংক অ্যাকাউন্টে স্থানান্তরিত হবে, যা তাদের মজুরির সুরক্ষা নিশ্চিত করবে। মন্ত্রণালয় ছয় মাসের মধ্যে অভ্যন্তরীণ কর্মীদের, সব নিয়োগকারীদেরকে বাধ্যতামূলতভাবে এই আইনের আওতায় আনার জন্য নির্দেশ দিয়েছে।

সূত্র: আরব নিউজ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ