শনিবার, ১৮ জুলাই ২০২৬ ।। ৩ শ্রাবণ ১৪৩৩ ।। ৪ সফর ১৪৪৮

শিরোনাম :
৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল মেক্সিকো, সুনামির সতর্কতা শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে: ভারত উত্তরাঞ্চলের ৫ জেলায় বন্যার শঙ্কা কুরআনের পথে চললেই বদলে যাবে দেশ: আল্লামা সাজ্জাদ নোমানী মসজিদের ভেতরে বিএনপি, বারান্দায় জামায়াতের জুমা আদায়! মাদক প্রতিরোধে চাহিদা ও যোগান—উভয়ই নির্মূল করতে হবে: পীর সাহেব চরমোনাই অপরিকল্পিত নগরায়ণ থেকে নগরবাসীকে মুক্তি দিন: ইসলামী আন্দোলন কওমি শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় নিরাপদ পথ নিশ্চিত করুন বিকেএমের স্থায়ী স্বেচ্ছাসেবকদের বিশেষ প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত ‘দুর্দিন এলে আবারও মুসলিম লীগের মাওলানা ফজলুর রহমানের সহযোগিতা লাগবে’

সিরিয়ায় সরকারি বিমান হামলায় ২৩ বেসামরিক নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সিরিয় সরকারি বাহিনীর বিমান হামলায় অন্তত ২৩ বেসামরিক নাগরিক নিহত হয়েছে। সোমবার দামেস্কের কাছে বিদ্রোহী নিয়ন্ত্রিত গুটার পূর্বাঞ্চলীয় ছিটমহলে এ হামলার ঘটনা ঘটে। খবর এএফপি।

ব্রিটেন ভিত্তিক মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে নিহতদের মধ্যে চারজন শিশুও রয়েছে। সিরিয়াতে গত ২০০১ সাল থেকে শুরু হওয়া সহিংসতায় এখন পর্যন্ত ৩ লাখ ৪০ হাজার লোক নিহত হয়েছে।

সহিংসতার কারণে দেশটির বিপুল সংখ্যক নাগরিক বিভিন্ন দেশে শরণার্থী হিসেবে আশ্রয় নিয়েছে।এর মধ্যে বেশিরভাগ শরণার্থী লেবানন, জর্ডান ও তুরস্কে আশ্রয় নিয়েছে। খবর এএফপি।

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ