সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

প্রধানমন্ত্রীর সঙ্গে সুইস প্রেসিডেন্টের বৈঠক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সুইজারল্যান্ডের প্রেসিডেন্ট এলেন বারসের মধ্যে একান্ত বৈঠকের পর আজ সোমবার বিকেলে দু’দেশের মধ্যে আনুষ্ঠানিক আলোচনা শুরু হয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই বৈঠক চলছে এবং এতে দু’দেশের সংশ্লিষ্ট মন্ত্রী ও কর্মকর্তারা উপস্থিত রয়েছেন।

প্রধানমন্ত্রী এর আগে আজ সোমবার দুপুর ২টা ৫৫ মিনিটে তাঁর কার্যালয়ের টাইগার গেটে ফুলের তোড়া দিয়ে সুইজারল্যান্ডের প্রেসিডেন্টকে অভ্যর্থনা জানান।

বারসে রোহিঙ্গা সংকটে বাংলাদেশের সঙ্গে সংহতি প্রকাশ করতে ৪ দিনের সরকারি সফরে রবিবার ঢাকা পৌঁছেছেন। সুইজারল্যান্ড ১৯৭২ সালের ১৩ মার্চ বাংলাদেশকে স্বীকৃতি দেয়। দ্বিপক্ষীয় সম্পর্ক স্থাপন এই সফরের লক্ষ্য বলে সুইস দূতাবাসের এক বিবৃতিতে জানানো হয়।

রবিবার সন্ধ্যায় পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সঙ্গে বৈঠকের মধ্যদিয়ে সুইস প্রেসিডেন্টের আনুষ্ঠানিকতা শুরু হয়। এর আগে আজ সাভারে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান সুইস প্রেসিডেন্ট।