বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
শারদীয় শুভেচ্ছা জানানোর শরয়ি বিধান উত্তর প্রদেশে বিজেপিকে ঠেকাতে জোটের প্রস্তাব ওআইসির এবার মদিনার আকাশে ক্রুজ ক্ষেপণাস্ত্র, ধ্বংস করল সৌদি জোট গুলশানে দুই দিনের সুগন্ধি মেলা শুরু হচ্ছে শুক্রবার এক বছরে মাদরাসায় শিক্ষার্থী বেড়েছে ৪৩ হাজার মক্কায় মসজিদে অনৈতিক কাজ, দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর হাটহাজারীতে আলেম ও তাঁর শাশুড়িকে নিয়ে অভিযোগ ভিত্তিহীন: আল-হাইআতুল উলয়া লন্ডনে আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত মুফতি তাকি উসমানি ২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি

নোবেল পুরস্কারের জন্য মনোনয়ন পেল ইহুদিবাদ বিরোধী আন্দোলন ‘বিডিএস’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইহুদিবাদ বিরোধী আন্তর্জাতিক আন্দোলন ‘বিডিএস’কে চলতি বছর নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনয়ন দিয়েছেন নরওয়ের একজন পার্লামেন্ট সদস্য।

দেশটির পার্লামেন্ট সদস্য জুরিনার মোক্সনেস (Bjørnar Moxnes) রোববার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বলেছেন, ন্যায়বিচার ও মর্যাদা অর্জন এবং দখলদার ইসরাইলের কবল থেকে স্বাধীনতা লাভের জন্য ফিলিস্তিনি জনগণ যে সংগ্রাম করছে তার প্রতি সংহতি প্রদর্শন করে ইহুদিবাদ বিরোধী আন্তর্জাতিক আন্দোলন ‘বিডিএস’কে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনয়ন দেয়া হয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, ফিলিস্তিনিদের পাশাপাশি মধ্যপ্রাচ্যের সব মানুষকে শান্তিপূর্ণ জীবন উপহার দেয়ার লক্ষ্যে আন্তর্জাতিক সমাজ যে প্রতিশ্রুতিবদ্ধ সে বিষয়টি শক্তিশালীভাবে ফুটিয়ে তোলার লক্ষ্যে ‘বিডিএস’কে ২০১৮ সালের নোবেল শান্তি পুরস্কার দেয়ার জন্য মনোনিত করা হয়েছে।

ফিলিস্তিনি জনগণের জন্য স্বাধীনতা, সাম্য ও শান্তির দাবিতে অহিংস আন্দোলন করছে আন্তর্জাতিক আন্দোলন (Boycott Divestment and Sanctions ) বয়কট, ডাইভেস্টমেন্ট এন্ড স্যাংশন্স বা বিডিএস।

দক্ষিণ আফ্রিকার বর্ণবাদ বিরোধী অহিংস আন্দোলন থেকে উদ্বুব্ধ হয়ে ১১ বছর আগে বিডিএস প্রতিষ্ঠিত হয়। সংস্থাটি এরইমধ্যে বিশ্বের প্রায় ৫০টি দেশের বিভিন্ন ইউনিয়ন, সংস্থা, বিশ্ববিদ্যালয়ের সংগঠন ও গির্জাসহ আরো নানা মানবাধিকার আন্দোলনের সমর্থন লাভ করেছে।

এই আন্দোলন অধিকৃত ফিলিস্তিনে অবৈধ ইহুদি বসতি নির্মাণ এবং বর্ণবাদী ইসরাইল সরকারের প্রতি পাশ্চাত্যের অন্ধ সমর্থনের ঘোর বিরোধিতা করছে। সেইসঙ্গে ফিলিস্তিন বিষয়ক সব আন্তর্জাতিক আইন বাস্তবায়নে ইসরাইলকে বাধ্য করতে চাপ প্রয়োগের দাবি জানাচ্ছে।

পার্সটুডে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ