বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
শারদীয় শুভেচ্ছা জানানোর শরয়ি বিধান উত্তর প্রদেশে বিজেপিকে ঠেকাতে জোটের প্রস্তাব ওআইসির এবার মদিনার আকাশে ক্রুজ ক্ষেপণাস্ত্র, ধ্বংস করল সৌদি জোট গুলশানে দুই দিনের সুগন্ধি মেলা শুরু হচ্ছে শুক্রবার এক বছরে মাদরাসায় শিক্ষার্থী বেড়েছে ৪৩ হাজার মক্কায় মসজিদে অনৈতিক কাজ, দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর হাটহাজারীতে আলেম ও তাঁর শাশুড়িকে নিয়ে অভিযোগ ভিত্তিহীন: আল-হাইআতুল উলয়া লন্ডনে আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত মুফতি তাকি উসমানি ২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি

তাজমহল নিয়ে যোগী আদিত্যনাথের নতুন ষড়যন্ত্র!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: চলতি বছরে ভারতে বিখ্যাত তাজ মহোৎসব শুরু হতে চলেছে রামচন্দ্রের ওপর একটি নাটক দিয়ে। সিদ্ধান্ত নিয়েছে যোগী আদিত্যনাথ সরকার।

উৎসব শুরু হবে ১৮ ফেব্রুয়ারী। চলবে ২৭ তারিখ পর্যন্ত। রাজ্যপাল রাম নায়েক ও মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ উদ্বোধনের দিন প্রধান অতিথি হিসেবে থাকবেন।

১০ দিনের তাজ মহোৎসব শুরু হবে শ্রী রাম লীলা দিয়ে, যা এই উৎসবের ইতিহাসে নজিরবিহীন। এতদিন এর থিম হত মোগল আমলের শিল্প, সাহিত্য, সংস্কৃতি ও রান্নাবান্না। এবার থিম পুরোপুরি বদলে যাওয়ায় বিরোধীরা অভিযোগ করেছে, যোগী সরকার তাজ মহোৎসবের গৈরিকীকরণের চেষ্টা করছে।

সমাজবাদী পার্টি প্রশ্ন করেছে, অযোধ্যায় রাম লীলা হওয়া বিচিত্র নয় কিন্তু তাজ মহোৎসব তা দিয়ে শুরু হওয়ার কারণ কী। বিজেপি নেতারা এই সৌধ ও এর প্রতিষ্ঠাতা বাদশাহ শাহজাহানের বিরুদ্ধে ইতিমধ্যেই বহু বিষোদগার করেছেন। তাঁদের কার্যকলাপে বিশ্বের সামনে এই তাজমহলকে খারাপভাবে তুলে ধরা হবে।

রাজ্যের পর্যটন দফতরের অবশ্য বক্তব্য, প্রতিবারের মত এবারও আগ্রার মানুষ ও তাজ মহোৎসব কমিটিই উৎসবের থিম ঠিক করেছে, এতে রাজ্য সরকারের কোনও ভূমিকা নেই।

তাদের দাবি, এবার দেড়শর মত এন্ট্রি জমা পড়েছিল অনুষ্ঠানের থিম হওয়ার জন্য, তার মধ্যে নির্বাচিত হয় ধারোহার বা ঐতিহ্য থিম। এই থিমের ওপরেই তৈরি হয়েছে উৎসবের যাবতীয় অনুষ্ঠান ও সাংস্কৃতিক কর্মসূচি।

মানুষের দাবি মেনে দেশের ঐতিহ্যকে তুলে ধরতেই রামচন্দ্রের ওপর নাটক দিয়ে শুরু হচ্ছে তাজ মহোৎসব। মোগল আমলের ইতিহাস বিচ্যুতি ঘটানোর কোনও চেষ্টাই হচ্ছে না।

এবিপি/এইচজে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ