মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

কায়রোতে অনুষ্ঠিত হলো ৪৯তম আন্তর্জাতিক বই মেলা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম
আন্তর্জাতিক

মিশরের কায়রোর নসর সিটিতে চলছে ৪৯তম আন্তর্জাতিক বই মেলা। ২৭ জানুয়ারীতে শুরু হয়ে পর্দা নামতে বাকি পাঁচ দিন। ১০ ফেব্রুয়ারি শেষ হতে যাচ্ছে আন্তর্জাতিক এই বই মেলা। পৃথিবীর ২৭ টি দেশের ৮৬৭ প্রকাশনা এতে অংশ গ্রহণ করেছে। আরব দেশ ছাড়াও আমেরিকা, রাশিয়া, ইতালি, ফ্রান্স ও গ্রীস এবার মেলায় অংশ গ্রহণ করে। আফ্রিকার কয়েকটি দেশ সুদান, সোমালিয়া ও ইথিওপিয়াও অংশ গ্রহণ করেছে।

এবার শিশুদের জন্য ২০০০ মিটার-এর বিশেষ কর্ণার তৈরি করা হয়েছে। মিশরের নবাগত সংস্কৃতি মন্ত্রী আনাস আবদুদ দায়েম ও স্বাগতিক দেশ আলজেরিয়ার সংস্কৃতিমন্ত্রী ইজ্জুদ্দিন মাহবুবির উদ্ভোধনের মাধ্যমে এই আন্তর্জাতিক বই মেলার পর্দা উঠে। এবারের বই মেলার স্লোগান Soft Power……. How? |

উদ্ভোধনী অনুষ্ঠানে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের প্রতিনিধি, মুসলিম স্কলার, গবেষক ও লেখক অংশ গ্রহণ করেন। ইজ্জুদ্দিন মাহবুবি স্বাগতিক দেশ হিসেবে কৃতজ্ঞতা প্রকাশ করেন। আলজেরিয়ার ৭০ টি প্রকাশনা এতে অংশ গ্রহণ করে। মিশর সংস্কৃতি মন্ত্রণালয়ের পক্ষ থেকে একটি চায়না প্রকাশনা প্রতিষ্ঠানকেও স্বাগত জানায় কর্তৃপক্ষ।

উল্লেখ্য, মিশরে ছাপা হওয়া বাংলাদেশের প্রখ্যাত আলেম মুফতি হিফজুর রহমান সাহেবের বইও প্রধান আকর্ষণ হিসেবে প্রচুর চাহিদা দেখা গেছে কায়রোর এই বই মেলায়।

সূত্র: দ্য ইজিপ্ট নিউজ