বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
শারদীয় শুভেচ্ছা জানানোর শরয়ি বিধান উত্তর প্রদেশে বিজেপিকে ঠেকাতে জোটের প্রস্তাব ওআইসির এবার মদিনার আকাশে ক্রুজ ক্ষেপণাস্ত্র, ধ্বংস করল সৌদি জোট গুলশানে দুই দিনের সুগন্ধি মেলা শুরু হচ্ছে শুক্রবার এক বছরে মাদরাসায় শিক্ষার্থী বেড়েছে ৪৩ হাজার মক্কায় মসজিদে অনৈতিক কাজ, দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর হাটহাজারীতে আলেম ও তাঁর শাশুড়িকে নিয়ে অভিযোগ ভিত্তিহীন: আল-হাইআতুল উলয়া লন্ডনে আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত মুফতি তাকি উসমানি ২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি

অভিযানে বাধা দিলে মার্কিন সেনারাও হামলার শিকার হবে: তুরস্ক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় আফরিন এলাকায় চলমান সামরিক অভিযানে মার্কিন সেনারা যদি বাধা দেয় কিংবা কুর্দি গেরিলাদের হয়ে লড়াই করতে আসে তাহলে তারাও হামলার শিকার হবে। তুরস্কের উপ প্রধানমন্ত্রী বাকির বোজদাগ রোববার সিএনএন টেলিভিশনের তুর্ক বিভাগকে একথা বলেছেন।

তিনি বলেন, “মার্কিন সেনারা যদি কুর্দি পিপল’স প্রোটেকশন ইউনিট বা ওয়াইপিজি-কে সাহায্য করে কিংবা মার্কিন সেনারা কুর্দি গেরিলাদের পোষাক পরে যুদ্ধে নামে তাহলে তারাও হামলা থেকে রেহাই পাবে না। এ ধরনের ঘটনা ঘটলে আমরা মার্কিন সেনাদেরকে সন্ত্রাসী বলেই বিবেচনা করব।”

বাকির বোজদাগ বলেন, “তুরস্কের সংবেদনশীলতা সম্পর্কে মার্কিনিরা সচেতন বলে আমরা মনে করি। তারপরও যদি তারা কুর্দি পোষাক পরে তুর্কি সেনাদের ওপর হামলা চালায় তাহলে সন্ত্রাসীদের সঙ্গে তাদেরকে আলাদা করার সুযোগ থাকবে না।” বাকির বোজদাগ বলেন, মার্কিন সেনাদের সঙ্গে তুরস্ক কোথাও সংঘাত চায় না।

শনিবার সিরিয়ার চলমান অভিযানের সময় তুরস্কের সাত সেনা নিহত হওয়ার পর তিনি এসব কথা বললেন।

একটি ট্যাংকে কুর্দি গেরিলাদের হামলায় এসব সেনা নিহত হয়েছে এবং ওই ট্যাংক বিধ্বংসী অস্ত্র দিয়েছে আমেরিকা। এমন অভিযোগ উঠেছে তুর্কি গণমাধ্যমে।

এইচজে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ