বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
শারদীয় শুভেচ্ছা জানানোর শরয়ি বিধান উত্তর প্রদেশে বিজেপিকে ঠেকাতে জোটের প্রস্তাব ওআইসির এবার মদিনার আকাশে ক্রুজ ক্ষেপণাস্ত্র, ধ্বংস করল সৌদি জোট গুলশানে দুই দিনের সুগন্ধি মেলা শুরু হচ্ছে শুক্রবার এক বছরে মাদরাসায় শিক্ষার্থী বেড়েছে ৪৩ হাজার মক্কায় মসজিদে অনৈতিক কাজ, দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর হাটহাজারীতে আলেম ও তাঁর শাশুড়িকে নিয়ে অভিযোগ ভিত্তিহীন: আল-হাইআতুল উলয়া লন্ডনে আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত মুফতি তাকি উসমানি ২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি

সিসির গোপন অনুমোদনে সিনাই উপদ্বীপে বিমান হামলা চালাচ্ছে ইসরাইল!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইহুদিবাদী ইসরাইল মিশরের সিনাই উপদ্বীপে গত কয়েক বছর ধরে ১০০ বারের বেশি বিমান হামলা চালিয়েছে। বিমান হামলার বিষয়ে ইসরাইলের প্রতি মিশর সরকারের সমর্থন রয়েছে বলে জানিয়েছে মার্কিন দৈনিক নিউ ইয়র্ক টাইমস।

গতকাল শনিবার এক প্রতিবেদনে জানানো হয়েছে, ২০১৪ সাল থেকে ইসরাইল নাম-পরিচয়বিহীন বিমান, ড্রোন এবং অপ্রচলিত অস্ত্র দিয়ে সিনাই উপদ্বীপে হামলা চালিয়ে আসছে। এ কাজে আমেরিকা ও ব্রিটেনের সাবেক এবং বর্তমান কর্মকর্তারা জড়িত। এসব কর্মকর্তা মধ্যপ্রাচ্য বিষয়ক নীতি নিয়ে কাজ করে থাকেন।

নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, এ পর্যন্ত ইসরাইল ১০০ বারের বেশি বিমান হামলা চালিয়েছে। পত্রিকাটি দাবি করছে, তাকফিরি সন্ত্রাসীদের বিরুদ্ধে ইসরাইল হামলা চালাচ্ছে। তবে আশ্চর্যের বিষয় হচ্ছে- এসব গেরিলা কখনো মিশরের ভূমি ব্যবহার করে ইসরাইলে হামলা চালায় নি।

ইসরাইলি বিমান হামলার বিষয়ে মিশরের প্রেসিডেন্ট জেনারেল আবদেল ফাত্তাহ আস-সিসি অনুমোদন দিয়েছেন এবং বিষয়টি গোপন রেখেছেন। মিশরের সামরিক বাহিনী ও গোয়েন্দা সংস্থার গুটি কয়েকজন কর্মকর্তা সিসির অনুমোদনের বিষয়টি জানেন বলে নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে।

অপর দিকে মিশেই হচ্ছে একমাত্র আরব দেশ যে সবার আগে ইহুদিবাদী ইসরাইলের সঙ্গে কথিত শান্তি চুক্তি করেছে।

এইচজে

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ