বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
শারদীয় শুভেচ্ছা জানানোর শরয়ি বিধান উত্তর প্রদেশে বিজেপিকে ঠেকাতে জোটের প্রস্তাব ওআইসির এবার মদিনার আকাশে ক্রুজ ক্ষেপণাস্ত্র, ধ্বংস করল সৌদি জোট গুলশানে দুই দিনের সুগন্ধি মেলা শুরু হচ্ছে শুক্রবার এক বছরে মাদরাসায় শিক্ষার্থী বেড়েছে ৪৩ হাজার মক্কায় মসজিদে অনৈতিক কাজ, দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর হাটহাজারীতে আলেম ও তাঁর শাশুড়িকে নিয়ে অভিযোগ ভিত্তিহীন: আল-হাইআতুল উলয়া লন্ডনে আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত মুফতি তাকি উসমানি ২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি

‘পাখির দুটি ডানা, একটি অচল হলে উড়তে পারে না’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সুপ্রিমকোর্টের নতুন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন বলেছেন, আইনের শাসন এবং বিচারপ্রার্থী মানুষের কষ্ট লাঘবে বার ও বেঞ্চের মধ্যে সমন্বয় থাকা প্রয়োজন।

বার ও বেঞ্চকে একটি পাখির সঙ্গে তুলনা করে তিনি বলেন, একটি পাখির দুটি ডানা আছে। যদি একটি ডানা অচল হয়, তাহলে পাখিটি উড়তে পারে না।

রোববার সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতি ও অ্যাটর্নি কার্যালয়ের পক্ষ থেকে দেয়া সংবর্ধনাকালে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন এসব কথা বলেন।

এ সময় সুপ্রিমকোর্টের হাইকোর্ট ও আপিলে বিভাগের সব বিচারপতি উপস্থিত ছিলেন। বিপুলসংখ্যক আইনজীবীর উপস্থিতিতে সংবর্ধনায় আরও বক্তব্য রাখেন সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট জয়নাল আবেদীন, অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম প্রমুখ।

সকাল সাড়ে ১০টা থেকে পৌনে ১২টা পর্যন্ত আপিল বিভাগের এক নম্বর এজলাসে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

সংবর্ধনা উপলক্ষে আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের কার্যক্রম দুপুর সাড়ে ১২টা থেকে শুরু হবে বলে প্রধান বিচারপতি জানান।

আধুনিক তুরস্কের রূপকার সাঈদ নুরসিকে আমরা কতটুকু চিনি?


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ