বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
শারদীয় শুভেচ্ছা জানানোর শরয়ি বিধান উত্তর প্রদেশে বিজেপিকে ঠেকাতে জোটের প্রস্তাব ওআইসির এবার মদিনার আকাশে ক্রুজ ক্ষেপণাস্ত্র, ধ্বংস করল সৌদি জোট গুলশানে দুই দিনের সুগন্ধি মেলা শুরু হচ্ছে শুক্রবার এক বছরে মাদরাসায় শিক্ষার্থী বেড়েছে ৪৩ হাজার মক্কায় মসজিদে অনৈতিক কাজ, দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর হাটহাজারীতে আলেম ও তাঁর শাশুড়িকে নিয়ে অভিযোগ ভিত্তিহীন: আল-হাইআতুল উলয়া লন্ডনে আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত মুফতি তাকি উসমানি ২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি

স্ত্রীকে হত্যার পর পাকিস্তানী মন্ত্রীর আত্মহত্যা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

অাওয়ার ইসলাম

পাকিস্তানের সিন্ধু প্রদেশের পরিকল্পনা ও উন্নয়ন মন্ত্রী মীর হাজার খান বিজরানি। পাকিস্তানের সিন্ধু প্রদেশের পরিকল্পনা ও উন্নয়ন মন্ত্রী মীর হাজার খান বিজরানি স্ত্রীকে গুলি করে হত্যার পর আত্মহত্যা করেছেন। করাচির ডিফেন্স হাউজিং অথরিটিতে অবস্থিত বাসভবন থেকে গত বৃহস্পতিবার পাকিস্তান পিপুলস পার্টির (পিপিপি) জ্যেষ্ঠ নেতা হাজার খান ও তার সাংবাদিক স্ত্রী ফারিহা রাজাকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুর আড়াইটার দিকে ফোন পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে ভবনের দ্বিতীয় তলা থেকে মরদেহ দুইটি উদ্ধার করে।

ফারিহার ‍মৃতদেহ স্টাডিরুমের প্রবেশ পথে মেঝেতে পড়েছিল। একই কক্ষের সোফার উপর হাজার খানের মরদেহ পাওয়া যায়। ঘরের প্রধান প্রবেশদ্বার ভেতর থেকে বন্ধ ছিল।

প্রাথমিক তদন্তের ভিত্তিতে পুলিশের ধারণা, হাজার খান স্ত্রীকে গুলি করে হত্যার পর নিজে আত্মহত্যা করেন।

পুলিশের পক্ষ থেকে শুক্রবার এক বিবৃতিতে বলা হয়, ঘটনাস্থল থেকে সংগ্রহ করা প্রমাণ এবং ময়নাতদন্তের প্রাথমিক প্রতিবেদন অনুযায়ী খুব সম্ভবত হাজার খান স্ত্রীকে হত্যার পর একই অস্ত্র দিয়ে আত্মহত্যা করেন।

ঘটনাস্থল থেকে উদ্ধার গুলির খোসাগুলো একটি আগ্নেয়াস্ত্র থেকেই চালানো হয় বলেও জানানো হয়।
এ ঘটনায় পুলিশের দুই নিরাপত্তারক্ষী এবং চারজন গৃহকর্মীকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। জিজ্ঞাসাবাদে জানা যায়, গত কয়েকদিন ধরে এ দম্পতির মনমালিন্য চলছিল। ঝগড়াও করছিলো তারা।

সূত্র: ডন নিউজ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ