বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
শারদীয় শুভেচ্ছা জানানোর শরয়ি বিধান উত্তর প্রদেশে বিজেপিকে ঠেকাতে জোটের প্রস্তাব ওআইসির এবার মদিনার আকাশে ক্রুজ ক্ষেপণাস্ত্র, ধ্বংস করল সৌদি জোট গুলশানে দুই দিনের সুগন্ধি মেলা শুরু হচ্ছে শুক্রবার এক বছরে মাদরাসায় শিক্ষার্থী বেড়েছে ৪৩ হাজার মক্কায় মসজিদে অনৈতিক কাজ, দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর হাটহাজারীতে আলেম ও তাঁর শাশুড়িকে নিয়ে অভিযোগ ভিত্তিহীন: আল-হাইআতুল উলয়া লন্ডনে আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত মুফতি তাকি উসমানি ২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি

শান্তিরক্ষা মিশনে অসামান্য অবদান; বাংলাদেশকে জাতিসংঘের ‘ধন্যবাদ’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বিশ্ব শান্তিরক্ষা মিশনে অসামান্য অবদানের জন্য বাংলাদেশকে ধন্যবাদ জানিয়েছে জাতিসংঘ। ১৯৮৮ সাল থেকে ৩০ বছর ধরে বিশ্ব শান্তিরক্ষা মিশনে অংশ নিচ্ছে বাংলাদেশের বিভিন্ন বাহিনীর সদস্যরা।

সংস্থার দাপ্তরিক টুইটার অ্যাকাউন্ট থেকে করা এক টুইট বার্তায় এ অভিনন্দন জানানো হয়েছে।

ওই বার্তায় বলা হয়, গেলো ৩০ বছর ধরে বাংলাদেশ সেনাবাহিনী ও পুলিশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অংশ নিয়ে আসছে। এই সব সাহসী নারী ও পুরুষরা তাদের জীবন বাজি রেখে শান্তিরক্ষার জন্য কাজ করছে।

টুইট বার্তার সঙ্গে দেয়া ছবিতে বলা হয়েছে, ধন্যবাদ বাংলাদেশ, তোমার সেবা ও আত্মত্যাগের জন্য।

বাংলাদেশ আর্মড ফোর্সেস-এর সূত্র অনুসারে, এ পর্যন্ত সেনা, নৌ, ও বিমান বাহিনীর এক লাখ ২৮ হাজার, ৫৪৫ জন সদস্য ৪০টি দেশে ৫৪টি শান্তিরক্ষা মিশনে অংশ নিয়েছেন।

বাংলাদেশ পুলিশ ১৯৮৯ সাল থেকে শান্তিরক্ষা কার্যক্রমে অংশ নিচ্ছে । বাংলাদেশ পুলিশ সূত্র অনুসারে, এ পর্যন্ত ১৮ হাজার ৭৫ জন পুলিশ ২১টি শান্তিরক্ষা মিশনে অংশ নিয়েছে।

বর্তমানে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশ থেকে তৃতীয় সর্বোচ্চ সংখ্যক সদস্য জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমের সঙ্গে জড়িত আছেন। এ তালিকায় প্রথম অবস্থানে আছে ভারত। আর দ্বিতীয় স্থানে আছে পাকিস্তান।

এইচজে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ