বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
শারদীয় শুভেচ্ছা জানানোর শরয়ি বিধান উত্তর প্রদেশে বিজেপিকে ঠেকাতে জোটের প্রস্তাব ওআইসির এবার মদিনার আকাশে ক্রুজ ক্ষেপণাস্ত্র, ধ্বংস করল সৌদি জোট গুলশানে দুই দিনের সুগন্ধি মেলা শুরু হচ্ছে শুক্রবার এক বছরে মাদরাসায় শিক্ষার্থী বেড়েছে ৪৩ হাজার মক্কায় মসজিদে অনৈতিক কাজ, দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর হাটহাজারীতে আলেম ও তাঁর শাশুড়িকে নিয়ে অভিযোগ ভিত্তিহীন: আল-হাইআতুল উলয়া লন্ডনে আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত মুফতি তাকি উসমানি ২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি

বাংলাদেশে পেঁয়াজ রপ্তানিতে এমইপি প্রত্যাহার ভারতের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পেঁয়াজ রপ্তানিতে সর্বনিম্ন মূল্য (এমইপি) প্রত্যাহার করে নিয়েছে ভারত। এর ফলে এখন থেকে বাংলাদেশি ব্যবসায়ীদের আর পেঁয়াজ আমদানিতে টনে ৭০০ ডলার দিতে হবে না। এর কম দামেও পেঁয়াজ আমদানি করতে পারবেন।

খুচরা বাজারে ৭ থেকে ৮ দফা পেঁয়াজের দাম বাড়ার পর গেলো ডিসেম্বরের শেষদিকে পণ্যটি রপ্তানিতে এমইপি বেঁধে দেয় ভারত।

সে অনুযায়ী, পেঁয়াজ রপ্তানিতে দাম প্রায় দ্বিগুণ করে দেশটি। ন্যূনতম দর (এমইপি) নির্ধারণ হয় ৮৫০ ডলার।এতে করে এশিয়ার বাজারে পেঁয়াজের যোগানে এক ধরনের চাপ সৃষ্টি হয়।

বাংলাদেশেও এর প্রভাব পড়ে। ডিসেম্বরের শেষ দিকে বাংলাদেশে দেশি পেঁয়াজের দাম ছিল ১১০ থেকে ১২০ টাকা। আর আমদানি করা ভারতীয় পেঁয়াজের দাম ছিল ৮০ থেকে ৯০ টাকা।
গেলো ১৯ জানুয়ারি ভারত ন্যূনতম মূল্য কমিয়ে ৭০০ ডলার করে। গতকাল দেশটি এই বাধা একেবারে তুলে দিয়েছে।

অর্থাৎ এখন থেকে আর এই ন্যূনতম হার মেনে চলতে হবে না দেশটির রপ্তানিকারকদের। একইসঙ্গে বাংলাদেশের ব্যবসায়ীরাও কম দামে পেঁয়াজ আমদানি করতে পারবেন।
রপ্তানিতে উৎসাহিত করতে এই ন্যূনতম রপ্তানি মূল্য (এমইপি) তুলে নেয়া হয়েছে। যা পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত কার্যকর হবে।

পেঁয়াজ ব্যবসায়ী নেতা হাজী মো. মাজিদ জানান, ভারত ন্যূনতম এই মূল্য তুলে নেয়ার ফলে এখন বাংলাদেশের ব্যবসায়ীরা আরেকটু কমে পেঁয়াজ আমদানি করতে পারবেন।

এতে দেশে আমদানি পেঁয়াজের দাম আরেক দফা কমতে পারে। তবে সেটা মার্কেটের উপর নির্ভর করবে বলে জানান তিনি।

এইচজে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ