আওয়ার ইসলাম: জাতীয় পার্টির চেয়ারম্যান আলহাজ্ব হোসাইন মুহাম্মদ এরশাদ বলেছেন, ছোট ছোট বাচ্চারা কুরআনের হাফেজ এটা চিন্তা করলে আশ্চর্য লাগে। চরখরিচা মসজিদ ও মাদরাসার সম্পর্কে এরশাদ বলেন, এই মসজিদ মাদরাসা দেখে খুশি হয়েছি। আনন্দে আপ্লুত হয়েছি। তিনি বলেন, কুরআন তিলাওয়াত করে বাংলাদেশ সুনাম অর্জন করেছে।
গতকাল মহিউস সুন্নাহ আল্লামা মাহমুদুল হাসান কর্তৃক নিজ জন্মস্থান ময়মনসিংহের চরখরিচায় প্রতিষ্ঠিত জামিয়া মাহমুদিয়া আরাবিয়া ইসলামিয়ার খতমে কুরআনে কারীম ও খতমে বুখারী শরীফ উপলক্ষ্যে বার্ষিক ওয়াজ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে সাবেক রাষ্ট্রপতি এরশাদ এসব কথা বলেন।
সাবেক এই রাষ্ট্রপতি আরো বলেন, সূরা জুমায় বলা হয়েছে, আযান শুনে বেচাকেনা ও কাজকাম বন্ধ রেখে তোমরা দ্রুত মসজিদে চলো আস। তাই জুমার দিন আমি সরকারী ছুটি ঘোষণা করেছিলাম। এটা এখনো বহাল আছে।
বাংলাদেশকে আমি ইসলামী রাষ্ট্রও ঘোষণা করেছিলাম কিন্তু সেটা বহাল রাখেনি। আল্লামা মাহমূদুল হাসানের ভুয়ূষী প্রশংসা করে এরশাদ বলেন, আল্লাহ পাক তাকে দীর্ঘ নেক হায়াত দান করুন। আপনারাও তার জন্য দোয়া করবেন।
আমি একাধারে ৩/৪ ঘন্টা বসেও আল্লামা মাহমূদুল হাসানের বয়ান শুনেছি। মন্ত্রের মত, মুগ্ধ হবার মত তার জ্ঞানগর্ব বয়ান। তিনি কত বড় জ্ঞানী তা বুঝাতে পারবো না। আপনারা তার কাছ থেকে কিছু জ্ঞান নিয়ে যান।কাজে লাগবে।
মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান ও জাতীয় পার্টির মহাসচিব সাবেক মন্ত্রী এবিএম রুহুল আমিন।
বিশেষ অতিথির বক্তব্যে ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান বলেন, আমি বড় আলেম নই তবে ছোটবেলায় মাদরাসায় পড়েছি। আমি এখানে বক্তব্য দিতে আসিনি। তবে আমি আপনাদের মতোই একজন মুসলমান।
আমি ১৯৬৭ সনে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এমএসসি পাস করেছি। আমি বাংলা লেখাপড়া করলেও ছোটবেলা থেকে মসজিদ মাদরাসার খেদমত করি। আমি ওয়াজ করবো না।আর হুজুরের সামনে ওয়াজ করার সাহসও আমার নেই। আপনারা ছোট ছেলেমেয়েদের কুরআন শিখাবেন।
আমি ৫/৬বার জেল খেটেছি। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আদর করে আমাকে পূর্ণ মন্ত্রী বানিয়েছেন। তিনি আমাকে ৩১ কোটি ৬২ লক্ষ টাকা দিয়েছেন ছেলেমেয়েদের জন্য কুরআন শিক্ষার ব্যবস্থা করে দিতে।
কুরআন শিখাতে আপনারা মক্তব করলে আমি আপনাদেà¦