বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
শারদীয় শুভেচ্ছা জানানোর শরয়ি বিধান উত্তর প্রদেশে বিজেপিকে ঠেকাতে জোটের প্রস্তাব ওআইসির এবার মদিনার আকাশে ক্রুজ ক্ষেপণাস্ত্র, ধ্বংস করল সৌদি জোট গুলশানে দুই দিনের সুগন্ধি মেলা শুরু হচ্ছে শুক্রবার এক বছরে মাদরাসায় শিক্ষার্থী বেড়েছে ৪৩ হাজার মক্কায় মসজিদে অনৈতিক কাজ, দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর হাটহাজারীতে আলেম ও তাঁর শাশুড়িকে নিয়ে অভিযোগ ভিত্তিহীন: আল-হাইআতুল উলয়া লন্ডনে আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত মুফতি তাকি উসমানি ২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি

চালের দাম ৪০ টাকা হলেই সহনীয়!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: শুক্রবার রাজধানীর ওসমানী মিলনায়তনে জাতীয় নিরাপদ খাদ্য দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে চালের দাম কেজিতে ৪০ টাকার মতো হলে সেটা সহনীয় বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

তার মতে, কারণ যারা খাদ্য উৎপাদন করেন, তাদের স্বার্থও আমাদের দেখতে হয়।

চালের দাম নিয়ে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমদের বক্তব্যকে সমর্থন করে অর্থমন্ত্রী বলেন, বাণিজ্যমন্ত্রী বলেছেন চালের দাম ৪০ টাকার মধ্যে থাকবে, সেই ৪০ টাকা আমার মনে হয় থাকা উচিৎ।

দেশে পর্যাপ্ত খাদ্য মজুত রয়েছে উল্লেখ করে অর্থমন্ত্রী বলেন, খাদ্য নিয়ে আমাদের ভাবনার কোনো কারণ নেই। খাদ্য সংকটের আশঙ্কা নেই। বর্তমানে ১২ লাখ টন খাদ্যদ্রব্য আমাদের মজুত আছে। যেটা আমাদের দেশের জন্য যথেষ্ট। আমরা এখন স্বস্তির অবস্থানে আছি।

খাদ্য মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব শাহাবুদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম, খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি আব্দুল ওয়াদুদ। স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যান মোহাম্মদ মাহফুজুল হক।

এইচজে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ