শনিবার, ১৮ জুলাই ২০২৬ ।। ৩ শ্রাবণ ১৪৩৩ ।। ৪ সফর ১৪৪৮

শিরোনাম :
৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল মেক্সিকো, সুনামির সতর্কতা শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে: ভারত উত্তরাঞ্চলের ৫ জেলায় বন্যার শঙ্কা কুরআনের পথে চললেই বদলে যাবে দেশ: আল্লামা সাজ্জাদ নোমানী মসজিদের ভেতরে বিএনপি, বারান্দায় জামায়াতের জুমা আদায়! মাদক প্রতিরোধে চাহিদা ও যোগান—উভয়ই নির্মূল করতে হবে: পীর সাহেব চরমোনাই অপরিকল্পিত নগরায়ণ থেকে নগরবাসীকে মুক্তি দিন: ইসলামী আন্দোলন কওমি শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় নিরাপদ পথ নিশ্চিত করুন বিকেএমের স্থায়ী স্বেচ্ছাসেবকদের বিশেষ প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত ‘দুর্দিন এলে আবারও মুসলিম লীগের মাওলানা ফজলুর রহমানের সহযোগিতা লাগবে’

ফিদেল কাস্ত্রোর ছেলের আত্মহত্যা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

অাওয়ার ইসলাম
আন্তর্জাতিক ডেস্ক

আত্মহত্যা করেছেন কিউবার বিপ্লবী নেতা ফিদেল কাস্ত্রোর বড় ছেলে ফিদেল কাস্ত্রো ডায়াজ-বালার্ত, যিনি ফিদোলিতো নামেই পরিচিত ছিলেন।

কিউবার সরকারি সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে,  গভীর বিষণ্ণতায় থাকা ফিদেল অ্যাঞ্জেল কাস্ত্রোকে অনেকদিন ধরে একদল চিকিৎসক চিকিৎসা দিয়ে আসছিলেন। কিন্তু বৃহস্পতিবার সকালে তাকে মৃত অবস্থায় পাওয়া যায়।

সাবেক সোভিয়েত ইউনিয়নে পরমাণু পদার্থবিদ হিসেবে কাজ করতেন কাস্ত্রোর ছেলে। তিনি কিউবান কাউন্সিল অফ স্টেটের বৈজ্ঞানিক উপদেষ্টা হিসেবে দায়িত্বপালন করছিলেন। একই সঙ্গে তিনি কিউবার অ্যাকাডেমি অফ সায়েন্সের ভাইস প্রেসিডেন্ট ছিলেন।

ফিদেলিতোর লেখা বেশ কয়েকটি বই রয়েছে। আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন অনুষ্ঠানে তিনি নিজের দেশের প্রতিনিধিত্ব করতেন।

পরিবার ফিদেল কাস্ত্রোর শেষকৃত্যের আয়োজন করবে। সেটা কীভাবে হবে, এ নিয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি। ২০১৬ সালের নভেম্বর মাসে ফিদেল কাস্ত্রো মারা যান।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ