বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
উত্তর প্রদেশে বিজেপিকে ঠেকাতে জোটের প্রস্তাব ওআইসির এবার মদিনার আকাশে ক্রুজ ক্ষেপণাস্ত্র, ধ্বংস করল সৌদি জোট গুলশানে দুই দিনের সুগন্ধি মেলা শুরু হচ্ছে শুক্রবার এক বছরে মাদরাসায় শিক্ষার্থী বেড়েছে ৪৩ হাজার মক্কায় মসজিদে অনৈতিক কাজ, দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর হাটহাজারীতে আলেম ও তাঁর শাশুড়িকে নিয়ে অভিযোগ ভিত্তিহীন: আল-হাইআতুল উলয়া লন্ডনে আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত মুফতি তাকি উসমানি ২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ

মন্ত্রী এমপিদের ঘুষ-দূর্নীতি আড়াল করতেই ডিজিটাল নিরাপত্তা আইন: খেলাফত মজলিস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: খেলাফত মজলিসের আমীর অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ ইসহাক বলেছেন, গণমাধ্যমের স্বাধীনতা হরণ ও সাংবাদিকদের কন্ঠরোধ করার জন্যে সরকার ডিজিটাল নিরাপত্তা আইন প্রনয়ন করতে যাচ্ছে।

অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ ইসহাক অভিযোগ করে বলেন, তথ্যপ্রযুক্তি আইনের বিতর্কিত ৫৭ ধারার পরিবর্তে সরকার আরো মারাত্মক ধারা সংযোজন করে নতুন আইন করতে যাচ্ছে। এই ডিজিটাল নিরাপত্তা আইন পাশ হলে মন্ত্রী-এমপি, সরকারী কর্মকর্তা-কর্মচারীদের ঘুষ দুর্নীতির তথ্য বা খবর সংগ্রহ করা যাবে না।

ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবি জানিয়ে তিনি বলেন, এ আইনে সাংবাদিকরা হয়রানীর শিকার হবে। মূলত: সাংবাদিক ও বিরোধী মতাবলম্বীদের দমন করার জন্যে সরকার ডিজিটাল নিরাপত্তা আইন প্রনয়ন করতে যাচ্ছে। এ আইন হবে দুষ্টের পালন, শিষ্টের দমন। তাই অবিলম্বে মন্ত্রীপরিষদে অনুমোদিত খসড়া ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল করতে হবে।

গতকাল সন্ধ্যা ৬টায় সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে খেলাফত মজলিসের কেন্দ্রীয় নির্বাহী বৈঠকে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মহাসচিব ড. আহমদ আবদুল কাদেরের পরিচালনায় অনুষ্ঠিত বৈঠকে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের নায়েবে আমীর মাওলানা সৈয়দ মজিবর রহমান, মাওলানা সাখাওয়াত হোসাইন, অধ্যাপক মোহাম্মদ খালেকুজ্জামান, যুগ্মমহাসচিব মাওলানা এডভোকেট জাহাঙ্গীর হোসাইন, বায়তুলমাল ও আইন বিষয়ক সম্পাদক এডভোকেট মোঃ মিজানুর রহমান, মাওলানা নোমান মাযহারী, অধ্যাপক মো: আবদুল জলিল, অধ্যাপক কে এম আলম, মাওলানা তোফাজ্জল হোসনে মিয়াজী, মাওলানা আজিজুল হক প্রমুখ।

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ