বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
উত্তর প্রদেশে বিজেপিকে ঠেকাতে জোটের প্রস্তাব ওআইসির এবার মদিনার আকাশে ক্রুজ ক্ষেপণাস্ত্র, ধ্বংস করল সৌদি জোট গুলশানে দুই দিনের সুগন্ধি মেলা শুরু হচ্ছে শুক্রবার এক বছরে মাদরাসায় শিক্ষার্থী বেড়েছে ৪৩ হাজার মক্কায় মসজিদে অনৈতিক কাজ, দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর হাটহাজারীতে আলেম ও তাঁর শাশুড়িকে নিয়ে অভিযোগ ভিত্তিহীন: আল-হাইআতুল উলয়া লন্ডনে আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত মুফতি তাকি উসমানি ২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ

অপসংস্কৃতি রোধে ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: অপসংস্কৃতি রোধে ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতাগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। শিশু কিশোরদের মাঝে ইসলামের চেতনা ছড়িয়ে দিতে হবে। আর তাই আরো বেশি করে এ ধরণের সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা প্রয়োজন।

গতকাল  বুধবার ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মুকাররমস্থ মিলনায়তনে পবিত্র ঈদে মিলাদুন্নবী সা. ১৪৩৯ হিজরী উদযাপন উপলক্ষে ইসলামিক ফাউন্ডশন আয়োজিত ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার ও সনদ বিতরণ অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন।

ইসলামি মূল্যবোধের বিকাশে এবং ইসলামি সংস্কৃতিকে এগিয়ে নিতে ইসলামিক ফাউন্ডেশনের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বক্তারা বলেন, এই ধরণের প্রতিযোগিতার আয়োজনের মাধ্যমে শিশু-কিশোরদের প্রতিভার বিকাশ ঘটছে। মহানবী সা. পৃথিবীতে এসেছিলেন শান্তির বার্তা নিয়ে। আগামী প্রজন্ম মহানবীর জীবনাদর্শকে সঠিকভাবে অনুসরণ করতে পারলে একটি শান্তিময় বিশ্ব প্রতিষ্ঠা করা সম্ভব হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের আইন উপদেষ্টা ও সিনিয়র জেলা ও দায়রা জজ (অব.) এ আর মাছউদ, সুইড বাংলাদেশের পরিচালক মোহাম্মদ নুরুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামিক ফাউন্ডেশনের দীনী দাওয়াত ও সংস্কৃতি বিভাগের পরিচালক মোঃ মোজাহারুল মান্নান।

এছাড়া অনুষ্ঠানে ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক মুহাম্মদ মহিউদ্দিন মজুমদার, মহিলা শাখার কো-অর্ডিনেটর কামরুন্নেছা মান্নান প্রমুখ বক্তব্য রাখেন।

প্রতিযোগিতায় স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, মাদ্রাসার ও অটিস্টিক শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। প্রায় ৮৭ জন শিক্ষার্থীকে বিভিন্ন শাখায় পুরস্কার প্রদান করা হয়।

অনুষ্ঠানের বিশেষ অতিথিবৃন্দ প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ