বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
শারদীয় শুভেচ্ছা জানানোর শরয়ি বিধান উত্তর প্রদেশে বিজেপিকে ঠেকাতে জোটের প্রস্তাব ওআইসির এবার মদিনার আকাশে ক্রুজ ক্ষেপণাস্ত্র, ধ্বংস করল সৌদি জোট গুলশানে দুই দিনের সুগন্ধি মেলা শুরু হচ্ছে শুক্রবার এক বছরে মাদরাসায় শিক্ষার্থী বেড়েছে ৪৩ হাজার মক্কায় মসজিদে অনৈতিক কাজ, দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর হাটহাজারীতে আলেম ও তাঁর শাশুড়িকে নিয়ে অভিযোগ ভিত্তিহীন: আল-হাইআতুল উলয়া লন্ডনে আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত মুফতি তাকি উসমানি ২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি

সিরিয়া অভিযানে তুরস্কের ৫ সেনা নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম :  সিরিয়ার আফরিন এলাকায় চলমান সামরিক অভিযানে তার দেশের পাঁচ সেনা ও মিত্র ফ্রি সিরিয়ান আর্মির ২৪ জন গেরিলা নিহত হয়েছেন বলে জিানিয়েছেন তুরস্কের প্রতিরক্ষামন্ত্রী নূরুদ্দিন চানিক্লি।

স্থানীয় সময় মঙ্গলবার তুরস্কের জাতীয় সংসদে দেয়া এক বিবৃতিতে এ তথ্য জানান তুর্কি মন্ত্রী।

চলমান সামরিক অভিযানে কুর্দি গেরিলা পিপল’স প্রোটেকশন ইউনিট বা ওয়াইপিজি'র বিরুদ্ধে তুর্কি সেনাদের সাথে লড়াই করছে কথিত ফ্রি সিরিয়ান আর্মি। সংসদে দেয়া বিবৃতিতে চানিক্লি বেসামরিক লোকজন নিহত হওয়ার খবর অস্বীকার করেছেন।

তিনি বলেছেন, তুর্কি সেনা ও ফ্রি সিরিয়ান আর্মির চলমান অভিযানে কোনো বেসামরিক লোক মারা যায়নি।

নূরুদ্দিন চানিক্লি জানান, গত ২০ জানুয়ারি শুরু হওয়া অভিযানে এ পর্যন্ত ওয়াইপিজি'র ৬৪৯ গেরিলা নিহত হয়েছেন। এছাড়া, তুর্কি বিমান বাহিনী ৪৫৮টি লক্ষ্যবস্তু ধ্বংস করেছে যেগুলোকে গেরিলারা আশ্রয় ও গোলাবারুদের গুদাম হিসেবে ব্যবহার করে আসছিল। পাশাপাশি স্থল অভিযানে চার হাজার ৩৭০টি লক্ষ্যবস্তুতে আঘাত হানা হয়েছে।

এদিকে, আফরিনে চলমান সামরিক অভিযানের নিন্দা করার জন্য তুরস্কের যেসব ডাক্তার নেতাকে আটক করা হয়েছে তাদের মুক্তির দাবি জানিয়েছে ওয়ার্ল্ড মেডিকেল অ্যাসোসিয়েশন।

গতকাল তুর্কি প্রসিকিউটরের কার্যালয় থেকে ১১ জন ডাক্তারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি এবং তাদের গ্রেফতারের কয়েক ঘণ্টার মধ্যেই ফ্রান্সভিত্তিক সংগঠনটি এ দাবি জানায়।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ