বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
উত্তর প্রদেশে বিজেপিকে ঠেকাতে জোটের প্রস্তাব ওআইসির এবার মদিনার আকাশে ক্রুজ ক্ষেপণাস্ত্র, ধ্বংস করল সৌদি জোট গুলশানে দুই দিনের সুগন্ধি মেলা শুরু হচ্ছে শুক্রবার এক বছরে মাদরাসায় শিক্ষার্থী বেড়েছে ৪৩ হাজার মক্কায় মসজিদে অনৈতিক কাজ, দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর হাটহাজারীতে আলেম ও তাঁর শাশুড়িকে নিয়ে অভিযোগ ভিত্তিহীন: আল-হাইআতুল উলয়া লন্ডনে আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত মুফতি তাকি উসমানি ২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ

পেট্রোল বোমার গন্ধ পাওয়া যাচ্ছে: কাদের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম :   ‘বিএনপি-জামায়াতের ষড়যন্ত্র ও পেট্রোল বোমার গন্ধ পাওয়া যাচ্ছে। বিএনপির এই দেউলিয়াপনার শেষ কোথায় দেখার জন্য জাতি অপেক্ষা করছে।’ বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বুধবার দুপুরে রাজধানীর মহানগর নাট্যমঞ্চে আওয়ামী লীগের এক জনসভায় ওবায়দুল কাদের এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ‘দেখেন বিএনপি কী দল এটা, কী জঘন্য দল। দেখুন বিএনপির একটা সংবিধান আছে, গঠনতন্ত্র যাকে বলে, কি আছে না? আওয়ামী লীগেরও গঠনতন্ত্র আছে, সকল দলের গঠনতন্ত্র আছে। বিএনপির সংবিধানে সাত ধারা নামে একটি ধারা ছিল। কিন্তু এখন নেই। রাতের আধারে সাজার ভয়ে মামলার এক কলমের খোঁচায় নির্বাসনে চলে গেছে।’

তিনি বলেন, ৭ ধারায় কী আছে। প্রথম আছে বিএনপির কোনো পর্যায়ে কর্মকর্তা, সদস্য হওয়া যাবে না। জাতীয় সংসদের নির্বাচনে প্রতিদ্বন্ধিতা করা যাবে না। যদি কোনো ব্যাক্তি ১৯৭২ সালের রাষ্ট্রপতির আদেশ নম্বর ৮-এর বলে দন্ডিত হয়ে থাকে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ