শনিবার, ২৮ নভেম্বর ২০২৬ ।। ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৮ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ইতালিতে স্কুলে বোরকা-নিকাব পরলে এক হাজার ইউরো জরিমানা! কী হচ্ছে পাকিস্তানের জাকারিয়া মসজিদ ঘিরে, কেন সিলগালা মসজিদটি? মাওলানা সাদের প্রতি দেওবন্দের আপত্তির কারণ জানালেন মাওলানা সালমান বিজনুরি আজ পরীক্ষায় বসছে নূরানীর ৬৫ হাজার শিক্ষার্থী ঈমানের সুরক্ষায় কতটা সচেতন আমরা, প্রশ্ন মসজিদুল হারামের খতিবের মিরপুরে খেলাফত মজলিসের দাওয়াতি মাহফিল অনুষ্ঠিত ওমরাহ পালনে যাচ্ছেন ৮০ নওমুসলিম, খরচ বহন করছে এক প্রতিষ্ঠান আলেমদের জঙ্গি আখ্যা দেওয়া অপশক্তি পালিয়েছে: ধর্ম প্রতিমন্ত্রী শাপলা চত্বর হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী নূরানী বোর্ডের সমাপনী পরীক্ষা কাল, অংশ নিচ্ছে ৬৫ হাজার শিক্ষার্থী

থানায় অভিযোগ করতে আসা যুবককে দিয়ে পা টেপালো পুলিশ!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম
ডেস্ক

পুলিশের কাছে অভিযোগ করতে বিড়ম্বনার মুখে পড়ার খবর প্রায়ই শোনা যায়। তেমনই এক বিড়ম্বনায় পড়েন ভারতের এক যুবক। থানায় অভিযোগ করতে গিয়েছিলেন তিনি। সেখানে অভিযোগ না নিয়ে উল্টো তাকে দিয়েই পা টিপিয়েছেন ওই থানার সহকারী সাব-ইন্সপেক্টর। এমন এক ঘটনা ঘটেছে দেশটির মধ্যপ্রদেশের ভূপালে। খবর ইন্ডিয়া টুডের।

কর্মকর্তারা বলছেন, মধ্যপ্রদেশের ওরছায় পর্যটন পুলিশ চৌকিতে এই ঘটনা ঘটেছে।
আসলে অজ্ঞাতনামা ওই যুবক অভিযোগ করতে গেলে পুলিশ কর্মকর্তা লীলাধর তিওয়ারি বলেন, আগে আমার পা টিপে দাও, তারপর তোমার অভিযোগ শুনবো।

পুলিশ কর্মকর্তার এমন বক্তব্য শুনে হতবাক হয়ে যান ওই যুবক। এরপর বাধ্য হয়ে পুলিশ কর্মকর্তার পা টিপতে শুরু করেন তিনি। থানায় বসে থাকা আরেক এক ব্যক্তি এ ঘটনার পুরোটাই ভিডিও করেন।

পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ওই ভিডিও ভাইরাল হয়ে যায়। ভিডিওর সূত্র ধরেই চিহ্নিত করা হয় অভিযুক্ত পুলিশ কর্মকর্তাকে। পরে তাকে বদলিও করা হয়েছে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ